সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বন্ধুদের মধ্যে সামান্য বচসা৷ সেই বচসার কারণেই ভরা ক্লাসরুমে এক সহপাঠীকে লক্ষ্য করে গুলি চালাল এক পড়ুয়া! ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হরিয়ানার সোনপতের ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট বা ITI-এ৷ গুরুতর অহত অবস্থায় হাসপাতালে ভরতি গুলিবিদ্ধ পড়ুয়া৷ অভিযুক্ত দুই ছাত্র পলাতক৷ গোটা ঘটনার ছবি ধরা পড়েছে ক্লাসরুমের সিসিটিভি ক্যামেরায়৷
[জানেন, কেন ইদে আলিঙ্গন করতে নিষেধ করছেন খোদ মৌলবিরা?]
শুক্রবার সকালে ক্লাসরুমে বসে অন্য সহপাঠীদের সঙ্গে গল্প করছিল আক্রান্ত পড়ুয়া৷ সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, সেইসময় পিছন থেকে তাঁর দিকে এগিয়ে আসে ওই ক্লাসেরই দু’জন পড়ুয়া৷ এরপর তাদেরই একজন ব্যাগ থেকে একটি দেশি পিস্তল বের করে গুলি চালায়৷ ঘটনার পর পালিয়ে যায় ওই দু’জন পড়ুয়া৷ গুলিবিদ্ধ পড়ুয়াকে প্রথমে সোনপতের স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায় ক্লাসের অন্য পড়ুয়া ও ইন্ডাস্ট্রিয়াল ইনস্টিটিউটের শিক্ষকরা৷ শারীরিক অবস্থায় অবনতি হলে পরে তাকে রোহতকের একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়৷
[গোরক্ষপুরে শিশুমৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ‘হিরো’ চিকিৎসক কাফিল খান]
এই ঘটনায় অভিযুক্ত দুই ছাত্রের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ৷ প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, দিন কয়েক আগে ওই দুই পড়ুয়াদের সঙ্গে আক্রান্ত ছাত্রটির বচসা হয়েছিল৷ সেই বচসার জেরেই এই ঘটনা৷ কিন্তু, সকলের নজর এড়িয়ে কী ভাবে ব্যাগে পিস্তল নিয়ে ক্লাসে ঢুকল অভিযুক্তরা? তা নিয়ে উঠছে প্রশ্ন৷
#WATCH: One classmate shoots another inside a classroom of ITI Sonipat. Police says investigation is underway. #Haryana. pic.twitter.com/EW5tPnm2Vk
— ANI (@ANI) 2 September 2017
সর্বশেষ খবর
-
৭০টি আসন সংরক্ষিত মহিলাদের জন্য, কলকাতা পুরসভার ২০৯ ওয়ার্ডের খসড়া তালিকা নিয়ে তুঙ্গে চর্চা
-
‘ঝরাপাতা তৃণমূলে নয়, বটগাছ কংগ্রেসে আসুন’, উপনির্বাচনের আগেই ‘মমতার হারে’ মন্তব্য অধীরের
-
মমতা সমর্থন জানানোর পরই গ্রেপ্তার নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী, জয়ের রাস্তা চওড়া বিজেপির!
-
যৌন ক্ষুধা মেটাতে ছেলেকে ব্যবহার মায়ের, শতাধিকবার মিলন! দু’জনকেই হাজতে ঢোকাল পুলিশ
-
ডিম ‘খেয়ে’ রেগে আগুন মহুয়া! ৮ বিজেপি কর্মীর বিরুদ্ধে তেহট্ট থানায় দায়ের অভিযোগ