সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুম্বইয়ের পর এবার কেরলের কোঝিকোড়। ফের প্রকাশ্য রাস্তায় এক তরুণীর শ্লীলতাহানির ঘটনা। ঘটনার ছবি ধরা পড়েছে রাস্তার ধারে থাকা সিসিটিভি ক্যামেরায়। সোশ্যাল মিডিয়ায় সিসিটিভি ফুটেজ ভাইরাল হতেই প্রতিবাদে সরব হন নেটিজেনরা। চাপে পড়ে ঘটনায় এফআইআর দায়ের করেছে পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্তকে।
[মুম্বইয়ের রাস্তায় বেধড়ক মার কিশোরীকে, ভাইরাল ভিডিও]
জানা গিয়েছে, গত মঙ্গলবার দিনে দুপুরে ঘটনাটি ঘটেছে কোঝিকোড় শহরের অপেক্ষাকৃত নির্জন এলাকা YMCA রোডে। পুলিশ জানিয়েছে, আক্রান্ত তরুণী কলেজ ছাত্রী। রবিবার দুপুর তিনটে নাগাদ যথন তিনি YMCA রোড দিয়ে হেঁটে যাচ্ছিলেন, তখনই ঘটনাটি ঘটে। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময়ে প্রথমে ওই তরুণীকে উদ্দেশে কটুক্তি করে এক যুবক। তারপর আচমকাই তাঁকে পিছন থেকে জাপটে ধরার চেষ্টা করে সে। ওই তরুণী চিৎকার করলে, ঘটনাস্থলে থেকে চম্পট দেয় ওই যুবক। ঘটনার সিসিটিভি ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে খুব বেশি সময় লাগেনি। প্রতিবাদে সরব হন নেটিজেনরা। সোশ্যাল মিডিয়ায় সমালোচনার মুখে পড়ে তড়িঘড়ি এফআইআর দায়ের করে তদন্তে নামে পুলিশ। ধরাও পড়ে যায় অভিযুক্ত।
[দেশ জুড়ে সাড়ম্বরে বল্লভভাই প্যাটেলের জন্মদিন পালনের সিদ্ধান্ত কেন্দ্রের]
প্রসঙ্গত, শুক্রবার মুম্বইয়ে রাস্তায় এক কিশোরীকে মারধরের সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছিল। শ্লীলতাহানির অভিযোগ উঠেছিল। টিউশন পড়ে যাওয়ার পথে রাস্তার ধারে বসা কয়েকজন যুবককে চিৎকার চেঁচামিচি করতে বারণ করেছিল ওই কিশোরী। তার জেরেই তার উপর চড়াও হয়ে বেধড়়ক মারধর করে এক যুবক। মারের চোটে রাস্তাতেই জ্ঞান হারায় ওই কিশোরী। নাকের হাড় ভেঙে যায়। এরপর ওই কিশোরীর শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। গ্রেপ্তারের কিছুক্ষণ পর জামিন পেয়ে যায় অভিযুক্ত।
দেখুন ভিডিও:
[মুখে ধরা ২২টি জ্বলন্ত মোমবাতি, গিনেস বুকে নাম ভারতীয় শিক্ষকের]
সর্বশেষ খবর
-
ইরান যুদ্ধে মার্কিন সেনার মৃত্যুর সংখ্যা লুকোচ্ছে আমেরিকা! হেগসেথ বললেন, ‘যত্তসব বাজে কথা’
-
মানসিক চাপ ফুটে ওঠে ত্বকেও, পুজোর আগে ‘স্ট্রেসড স্কিন’ থেকে মুক্তি পাবেন কীভাবে?
-
ভরা মঞ্চে মোদির মাকে নিয়ে মশকরা! ‘অপমান করেনি তো’, রাহুলের পাশে দাঁড়াল মমতা তৃণমূল
-
তারেকের বাংলাদেশে দুষ্কৃতীরাজ! দেশজুড়ে অসংখ্য বাসে আগুন-ককটেল বিস্ফোরণ, পাকড়াও ৫১৫
-
জাতীয় ক্রীড়ানীতির আওতায় আসতে রাজি নয় বিসিসিআই, কারণ ব্যাখ্যা বোর্ড সচিবের