প্রবল বর্ষণে বিপর্যস্ত ভারতের বিস্তীর্ণ অঞ্চল, উত্তরপ্রদেশ ও বিহারে বজ্রাঘাতে মৃত ৪৩

জলমগ্ন হয়ে পড়েছে মুম্বই-সহ মহারাষ্টের বহু এলাকা।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৫, ২০২০, ১১:২৭

options
link
প্রবল বর্ষণে বিপর্যস্ত ভারতের বিস্তীর্ণ অঞ্চল, উত্তরপ্রদেশ ও বিহারে বজ্রাঘাতে মৃত ৪৩
ছবি: প্রতীকী

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধির মাঝেই ভারতের উত্তর ও পশ্চিম প্রান্তে অবস্থিত কয়েকটি রাজ্যে প্রবল বর্ষণ শুরু হয়েছে। এর ফলে জলমগ্ন হয়েছে পড়েছে মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ ও বিহার-সহ বেশ কয়েকটি রাজ্যের বিস্তীর্ণ এলাকা। এর মাঝেই উত্তরপ্রদেশ ও বিহারে বজ্রপাতের ফলে মৃত্যু হল কমপক্ষে ৪৩ জনের। এর মধ্যে উত্তরপ্রদেশে ২৩ জনের ও বিহারে ২০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া জখমও হয়েছেন অনেকে।

Advertisement

উত্তরপ্রদেশ (Uttar Pradesh) প্রশাসন সূত্রে জানা গিয়েছ, শনিবার রাজ্যের বিভিন্ন জেলাতে প্রবল বৃষ্টি ও বজ্রপাত হয়। এর ফলে এলাহাবাদে আটজন, মির্জাপুরে ৬ জন, ভাদোইয়ে ৬ জন, কুশাম্বিতে ২ জন ও জৌনপুরে একজন-সহ মোট ২৩ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি বিভিন্ন জেলাতে জখম হয়েছেন আরও ২৯ জন।

[আরও পড়ুন:একদিনেই প্রায় ২৫ হাজার! অতীতের সব রেকর্ড ভাঙল দেশের করোনা আক্রান্তের সংখ্যা]

অন্যদিকে বিহারের ভোজপুরে ৯ জন, সারানে পাঁচজন, কাইমুরে তিন, পাটনায় দুই ও বক্সারে একজনের মৃত্যু হয়েছে বলে খবর নীতীশ কুমারের প্রশাসন সূত্রে। প্রবল বৃষ্টির ফলে বেশকিছু জায়গা জলমগ্ন হয়ে পড়েছে। সেখানে উদ্ধার কাজ চালানো হচ্ছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

মহারাষ্ট্রেও প্রবল বৃষ্টি হচ্ছে। তবে এখনও পর্যন্ত সেখান থেকে কোনও মৃত্যুর খবর পাওয়া যায়নি। রাজ্যের পশ্চিমপ্রান্তে অবস্থিত মুম্বই-সহ বিস্তীর্ণ এলাকায় শনিবার থেকে প্রবল বৃষ্টি হচ্ছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

[আরও পড়ুন:‘ভোট নয়, মানুষের জন্য কাজ করেন বিজেপি কর্মীরা’, বললেন মোদি]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.