সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনা ভাইরাসের সংক্রমণের ফলে ২২২ বছর পর বাতিল হতে চলেছে হজযাত্রা। তাই তীর্থযাত্রীরা নিজেদের যাত্রা বাতিলের জন্য আবেদন না করলে তাঁদের ১০০ শতাংশ টাকা ফিরিয়ে দেওয়া হবে। শনিবার একথাই জানালেন জাতীয় হজ (Haj) কমিটির মুখ্য কার্যকারী আধিকারিক মাসুদ আহমেদ খান।
এপ্রসঙ্গে কেন্দ্রীয় সংখ্যালঘু মন্ত্রকের অন্তর্গত জাতীয় হজ কমিটির মুখ্য আধিকারিক মাসুদ বলেন, ‘হজযাত্রার প্রস্তুতির জন্য মাত্র কয়েক সপ্তাহ বাকি রয়েছে। কিন্তু, এখনও পর্যন্ত সৌদি আরবের দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষের তরফে কোনও যোগাযোগই করা হয়নি। আমরা চেষ্টা করে তাদের সঙ্গে যোগ করতে পারিনি। আসলে ২০২০ সালে হজ হওয়ার সম্ভাবনা খুব ক্ষীণ। তাই এখনও পর্যন্ত যাঁরা হজযাত্রা বাতিল করার জন্য আবেদন জানাননি তাঁদের সম্পূর্ণ টাকা ফেরত দেওয়া হবে।’
[আরও পড়ুন: সীমান্ত বিবাদ নিয়ে শেষ ভারত-চিন সামরিক বৈঠক, উৎকণ্ঠা বাড়ছে সাউথ ব্লকে ]
জাতীয় হজ কমিটির কাছে থাকা তথ্য থেকে জানা গিয়েছে, ভারত থেকে প্রায় দু লক্ষ মানুষ সৌদি আরবে হজ করতে যান।
[আরও পড়ুন: যোগীরাজ্যে অনাচার, শারীরিক পরীক্ষার বদলে যুবতীর শ্লীলতাহানিতে অভিযুক্ত দুই চিকিৎসক]
সর্বশেষ খবর
-
মূলস্রোতের স্কুলে পড়বে দিব্যাঙ্গ শিশুরাও! পরিকাঠামো উন্নয়নে নজর রাজ্যের
-
ষষ্ঠ বিদেশি সই করিয়ে ফেলল ইস্টবেঙ্গল, এক বছরের জন্য লাল-হলুদে আইভোরি কোস্টের স্ট্রাইকার
-
ফুচকার লোভ দেখিয়ে নাবালিকাকে ‘ব্যাড টাচ’! গ্রেপ্তার প্রতিবেশী ‘দাদু’, উত্তরপাড়ায় হুলস্থুল
-
চূড়ান্ত হয়ে গেল কলকাতা লিগের ডার্বির দিনক্ষণ, বারাসতে মুখোমুখি হবে মোহন-ইস্ট
-
বুধে বালুরঘাটে সুকান্তের বাড়িতে মধ্যাহ্নভোজ সারবেন মুখ্যমন্ত্রী, মেনুতে থাকছে কোন বিশেষ মাছ?