সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বছরশেষে জমিয়ে পার্টি করার পরিকল্পনা নিশ্চয়ই অনেকে শুরু করে দিয়েছেন। কিন্তু এই ডিসেম্বরে অনেকগুলো কাজ বাকি রয়েছে যে। তা ভুলে গেলে চলবে না। এই বছরের মধ্যেই কয়েকটি ক্ষেত্রে আধার যুক্ত না করলে, আপনার জীবনে যে আঁধার নেমে আসবে। কোন কোন ক্ষেত্রে আধার নম্বর প্রয়োজন, জানেন তো?
[কুষ্ঠ রোগী বলে মিলছে না আধার, পেনশন না পেয়ে বিপাকে বৃদ্ধা]
ব্যাঙ্ক অ্যাকাউন্ট- অ্যাকাউন্ট সেভিংস হোক বা কারেন্ট, ডিসেম্বর মাসের ৩১ তারিখের মধ্যে তার সঙ্গে আধার নম্বর যুক্ত করতেই হবে। প্রত্যেক ব্যাঙ্কে আধার কেন্দ্র আলাদা করে তৈরি হয়েছে। সেখানে গিয়ে সরাসরি লিঙ্ক করতে পারেন। নাহলে অনলাইনে আধার লিঙ্ক করতে পারেন। যাঁদের নিজস্ব ব্যাঙ্কের অ্যাপ রয়েছে তাঁরা অ্যাপের মাধ্যমেই এই কাজ করতে পারেন। আবার অনেক ব্যাঙ্কের ক্ষেত্রে এটিএম-এর মাধ্যমেই করা যেতে পারে এই কাজ।

প্যান- পারমান্যান্ট অ্যাকাউন্ট নম্বরের সঙ্গে আধার লিঙ্ক করারও শেষ তারিখ ৩১ ডিসেম্বর। এর জন্য করদাতাকে ইনকাম ট্যাক্সের ই-ফাইলিং পোর্টালে যেতে হবে। http://incometaxindiaefiling.gov.in/home এখানেই পরবর্তী পদক্ষেপের সূত্র পেয়ে যাবেন।
পিপিএফ, এনএসসি, কেভিপি, পোস্ট অফিস- এই সব ক্ষেত্রেও সরকার আধার সংযুক্তিকরণ অপরিহার্য করে দিয়েছে। আর ৩১ ডিসেম্বরই তা করার শেষ তারিখ। এই সমস্ত ক্ষেত্রে আধার নম্বর যুক্ত করার জন্য আপনি UIDAI-এর ওয়েবসাইটে যেতে পারেন। আর পোস্ট অফিসের ক্ষেত্রে স্থানীয় অফিসে গিয়েই সরাসরি যোগাযোগ করুন।
[ইভাঙ্কা ভারতে এসেছিলেন আধার কার্ড পেতে! ভিডিওয় শোরগোল নেটদুনিয়ায়]
সোশ্যাল স্কিম- রান্নার গ্যাস, কেরোসিন, সস্তায় সার পাওয়ার মতো প্রায় ১৩৫টি সোশ্যাল স্কিম রয়েছে সরকারের। ৩১ ডিসেম্বরের মধ্যে এর জন্য আধার নথিভুক্ত করতে হবে। এর জন্য যে ব্যাঙ্কের মাধ্যমে ভরতুকি পান সেখানে গিয়ে যোগাযোগ করতে পারেন।
মোবাইল সিম- ২০১৮ সালে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত আধার নম্বর ও মোবাইলের সংযুক্তিকরণের সময়সীমা ধার্য করে দিয়েছে সরকার। এই লিঙ্কে জেনে নিন, কীভাবে বাড়িতে বসেই আধারের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক করাবেন।

মিউচুয়াল ফান্ড ও ইন্স্যুরেন্স পলিসি- এই ক্ষেত্রেও আধার বাধ্যতামূলক হয়েছে। আর তা ৩১ ডিসেম্বরের মধ্যেই করে ফেলতে হবে। এর জন্য অনেক মিউচুয়াল ফান্ড ও ইন্স্যুরেন্স কোম্পানির তরফ থেকেই অনলাইন পরিষেবা দেওয়া হচ্ছে। আপনি চাইলে নিজের এজেন্টের সঙ্গেও যোগাযোগ করতে পারেন।
[বাবরি ধ্বংসের ২৫ বছর: দেশের কি মনে আছে এদিনের ইতিবৃত্ত?]
সর্বশেষ খবর
-
দলে মধ্যবিত্তই বেশি, নেতৃত্বে পিছিয়ে শ্রমিক-কৃষকরা, ‘সর্বহারা’দের খোঁজে সিপিএম
-
রুশ বন্ধুত্ব বজায় রেখেই যুদ্ধাবসানের পক্ষে, বড় কূটনৈতিক পরীক্ষার মুখে ভারত
-
ফোন আপডেট নিতেই গায়েব হাজার হাজার টাকা! অভিনব প্রতারণার শিকার বর্ধমানের যুবক
-
‘স্বাধীনতা-জীবিকা’র সমার্থক ‘ভাত’, বাম যুবদের মঞ্চে কৃষক-কবি আজিবরের কবিতা ভাইরাল
-
বাণিজ্য যুদ্ধ অতীত! এক দশক পর ফের আমেরিকা সফরে জিনপিং