সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঘোষণা আগেই করে দিয়েছিলেন। তৃণমূলের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ছিন্ন করা ছিল স্রেফ সময়ের অপেক্ষা। কথামতো বুধবার উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডুর হাতে ইস্তফাপত্র তুলে দিয়ে রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন মুকুল রায়। ফলে একদা তৃণমূলের সেকেন্ড হাই কম্যান্ডের সঙ্গে আর দলের আর কোনও সম্পর্কই থাকল না।
বাংলার রাজনীতিতে তাঁকে চাণক্য বলা হয়। তৃণমূলকে সাংগঠনিক দিক থেকে শক্তিশালী করে তোলার ক্ষেত্রে সেনাপতির ভূমিকা নিয়েছিলেন। বলা যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের পর দলকে যদি কেউ হাতের তালুর মতো চিনে থাকেন তবে তিনি মুকুল রায়। সেই মুকুলই ছাড়লেন তৃণমূল। পুজোর আগেই এ ঘোষণা করেছিলেন। দীর্ঘ টানাপোড়েনের পর জানিয়ে দিয়েছিলেন, তৃণমূলে আর নয়। তবে আনুষ্ঠানিকভাবে সাংসদ পদ ছাড়া সম্পন্ন হল আজ। উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডুর হাতে ইস্তফাপত্র জমা দেন তিনি। কেন তিনি দল ছাড়তে চাইছেন তা জানিয়ে, পুরো বিষয় বিবেচনা করতে বলেন। পরে সাংবাদিক বৈঠক করে তাঁর দল ছাড়ার কথা প্রকাশ্যেও জানান। হৃদয়ে গভীর যন্ত্রণা নিয়েই এ কাজ করেছেন বলে প্রাথমিক প্রতিক্রিয়ায় জানিয়েছেন তিনি।
সর্বশেষ খবর
-
ফের মুম্বইয়ের রাস্তায় বিএমডব্লিউ পিষল পথচারীদের, বেপরোয়া গতির বলি ৩, আটক চালক
-
শখের দাম লক্ষ কোটি! বুলেট ট্রেন প্রকল্পে খরচ প্রত্যাশার প্রায় দ্বিগুণ, অঙ্কটা চমকে দেবে
-
শুটিংয়ে মহিলাদের নিশানায় এশিয়াডে প্রথম পদক ভারতের, মিক্সড মার্শালে ইতিহাস ‘রোডিজ’ সূচিকার
-
পুজোর আগেই পুরোপুরি নিয়ন্ত্রণে চিনির দাম! মজুতে কড়াকড়ি কমাল কেন্দ্র, লাভের আশায় ব্যবসায়ীরা
-
শক্তি বাড়িয়ে ধেয়ে আসছে নিম্নচাপ, সাতসকালেই আঁধার, দুর্যোগ আরও বাড়বে দক্ষিণবঙ্গে?