অতিবৃষ্টির জেরে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের কবলে নাগাল্যান্ড। মন জেলায় একাধিক ভূমিধসের জেরে শিশু-সহ অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১২ জন। কাদা-মাটির নিচে আরও অনেকে চাপা পড়ে রয়েছেন। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছেছে উদ্ধারকারী দল। শুরু হয়েছে উদ্ধারকাজ।
আরও পড়ুন:
জানা গিয়েছে, গত কয়েকদিন ধরে টানা বৃষ্টি হচ্ছিল নাগাল্যান্ডের মন-সহ আশপাশের জেলাগুলিতে। যার জেরেই রবিবার মনের একাধিক জায়গায় ধসের ঘটনা ঘটে। সকাল ৭টা নাগাদ মন শহরের তিজিট এলাকায় ধসের খবর সামনে আসে। মন জেলার ডেপুটি কমিশনার ওয়েনিয়েই কোনিয়াক জানিয়েছেন, অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। ধ্বংসস্তূপ থেকে ৪টি মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। বাকিদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি। তবে ধ্বংসস্তূপের নিচে আরও মৃতদেহ থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে। আশপাশের আরও বেশ কয়েকটি জায়গায় ধসের খবর সামনে এসেছে।
ধ্বংসস্তূপ থেকে ৪টি মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। বাকিদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি। তবে ধ্বংসস্তূপের নিচে আরও মৃতদেহ থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে।
পুলিশের তরফে দাবি করা হছে, ব্যাপক বৃষ্টির জেরে পাহাড় থেকে প্রচুর পরিমাণে জল নেমে উদ্ধারকাজ কঠিন হয়ে পড়েছে। ওই এলাকায় আটকে পড়া মানুষদের উদ্ধার করতেও যথেষ্ট বেগ পেতে হচ্ছে। পুলিশ, সেনা, রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর পাশাপাশি স্থানীয় মানুষরাও উদ্ধারকাজে হাত লাগিয়েছেন। মন জেলার পাশাপাশি মোকোকচুং জেলাতেও ক্ষয়ক্ষতির পরিমাণ প্রচুর। আকস্মিক বন্যার জেরে বন্ধ হয়েছে রাস্তাঘাট, ভেঙে গিয়েছে বহু ঘরবাড়ি।
এই ঘটনায় শোকপ্রকাশ করে ক্ষতিগ্রস্তদের জন্য আর্থিক সহায়তা ঘোষণা করেছেন নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেইফিউ রিও। মৃতদের পরিবারকে ৪লক্ষ টাকা ও আহতদের ৭৪ হাজার টাকা করে আর্থিক সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে। দুর্যোগ বিভাগকে ২৪ ঘণ্টা সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। খুব প্রয়জন ছাড়া ধসপ্রবণ এলাকা, নদীর পাড়, পাহাড়ি রাস্তায় যাতায়াত না করার আবেদন জানিয়েছেন।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
রাত নামলেই চিৎকার, ভূতুড়ে কান্না, উধাও ২ ছাত্রী! পাঞ্জাবের গার্লস হস্টেলে ভূতের আতঙ্ক
-
রাশিয়ার যুদ্ধে শামিল ছয় শতক আগে মৃত রাজপুত্রও! রণক্ষেত্রের আশ্চর্য কাহিনি
-
বিতর্কের আবহেই ‘বিদ্রোহী’ ২ সতীর্থের সঙ্গে বৈঠকে জ্ঞানেশ কুমার, এসআইআর নিয়ে বড় সিদ্ধান্ত কমিশনের
-
রাজনীতির পর দুর্গাপুজোতেও ঝালমুড়ি, অভিনব থিমে সাজছে বাংলার এই মণ্ডপ
-
সপ্তাহের ব্যবধানে ফের বিস্ফোরণে কাঁপল পাকিস্তান, পুলিশ চৌকিতে হামলায় মৃত অন্তত ১১