গঙ্গাদূষণ রুখতে নয়া ফরমান পরিবেশ আদালতের

কী এমন নির্দেশ দিল গ্রিন ট্রাইবুনাল।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৩, ২০১৭, ১১:৩৭

options
link
গঙ্গাদূষণ রুখতে নয়া ফরমান পরিবেশ আদালতের

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গঙ্গার ধার বরাবর ৫০০ মিটারের মধ্যে কোনও রকম আবর্জনা ফেলা যাবে না বা জড়ো করা যাবে না। এমনই নির্দেশ দিল জাতীয় পরিবেশ আদালত৷ নির্দেশ অমান্য করে আবর্জনা ফেললে, দিতে হবে ৫০ হাজার টাকা জরিমানা। ৫৪৩ পাতার এক রায়ে এদিন পরিবেশ আদালত জানিয়েছে কেন্দ্রের গঙ্গা সংস্কার প্রকল্পের অধীনেই এই রায় কার্যকর হবে। মূলত উত্তরপ্রদেশের হরিদ্বার থেকে উন্নাও পর্যন্ত প্রায় ৫০০ কিমি এলাকায় এই নিয়ম জারি হবে। ওই এলাকায় কমপক্ষে ৮৬টি নর্দমা ও খাল আছে, যা গঙ্গাদূষণে কার্যকরী ভূমিকা নেয়।

Advertisement

ganga_web

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

প্রতিটি খাল ও নর্দমার সংস্কারেরও নির্দেশ দিয়েছে পরিবেশ আদালত। অন্যদিকে,গঙ্গার ১০০ মিটারের মধ্যে উন্নয়ন করা যাবে না এবং গ্রিন বেল্ট হিসেবে ধার্য করা হবে বলেও এদিন জানিয়েছে আদালত। নর্দমা সংস্কারের কাজ ৬ সপ্তাহের মধ্যে শেষ করতে হবে। বাকি কাজ শেষ করার জন্য দু’বছরের সময়সীমা ধার্য করেছে পরিবেশ আদালত। এই কাজে শুধু কেন্দ্র নয়, রাজ্যেরও ভূমিকা আছে বলে এদিন জানায় পরিবেশ আদালতের বেঞ্চ। বিশেষত উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ড রাজ্য সরকারকে এই নির্দেশ মেনে চলতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে।

Advertisement

ganga_web

চর্মজাত কারখানার বর্জ্য এসে পড়ে গঙ্গায়। সেবিষয়েও লক্ষ্য রাখতে বলা হয়েছে নির্দেশে। প্রসঙ্গত, গত মাসেই এক যুগান্তকারী রায় দেয় সুপ্রিম কোর্ট৷গঙ্গা ও যমুনা এই দুই নদীকে মানুষের মতো মর্যাদা দিতে হবে বলে রায় দেয় শীর্ষ আদালত৷

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.