E20 Petrol

ই-২০ পেট্রলে মাত্রাতিরিক্ত ক্লোরাইড, গাড়ির ক্ষতি! গুজব ওড়াল তেল সংস্থাগুলি

দেশে জ্বালানি সংকট কাটাতে বহুদিন ধরেই ইথানলের জ্বালানিতে জোর দিচ্ছে মোদি সরকার। আগামী দিনে স্রেফ ইথানলের ভরসাতেই গাড়ি চালানোর পরিকল্পনা রয়েছে কেন্দ্রের। ইথানল হল আখ, ভুট্টার মতো বিভিন্ন কৃষিজ পণ্য থেকে তৈরি হওয়া এক ধরনের জৈব জ্বালানি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৮, ২০২৬, ১৭:০১

options
link
ই-২০ পেট্রলে মাত্রাতিরিক্ত ক্লোরাইড, গাড়ির ক্ষতি! গুজব ওড়াল তেল সংস্থাগুলি
জৈব জ্বালানি হিসাবে ব্যবহৃত ইথানল তৈরি হয় কৃষিজাত পণ্য আখ, ধান কিংবা বাজরা থেকে। ছবি: সংগৃহীত।

ইথানল-মিশ্রিত পেট্রলে (ই-২০)(E20 Petrol) মাত্রাতিরিক্ত ক্লোরাইড এবং আদ্রতা থাকার অভিযোগ উঠেছিল, যা নিয়ে জোর বিতর্ক তৈরি হয়েছিল। দাবি করা হচ্ছিল, ই-২০ পেট্রলের ব্যবহারে ক্ষতি হবে গাড়ির। এই পরিস্থিতিতে শুক্রবার সমস্ত গুজব উড়িয়ে দিল রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি। তারা সাফ জানিয়ে দিয়েছে, পরীক্ষা চালিয়ে এধরনের কোনও প্রমাণ মেলেনি। জ্বালানির গুণমান নির্ধারিত সীমার মধ্যেই রয়েছে। তাই আতঙ্কিত হওয়ার কারণ নেই।

Advertisement

তেল সংস্থাগুলি একটি বিবৃতিতে জানিয়েছে, তেল শোধনাগার-ইথানল উৎপাদন কেন্দ্র-পেট্রল পাম্প-সহ বিভিন্ন স্থানেই পরীক্ষা চালানো হয়েছে। কিন্তু জ্বালানি দূষণজনিত কোনও প্রমাণ মেলেনি। তাদের দাবি, পরীক্ষা চালানোর জন্য সংগৃহীত নমুনাতে ক্লোরাইডের মাত্রা পাওয়া গিয়েছে ১ পিপিএম বা তার কম। শুধু তাই নয়, ডিস্টিলারি থেকে আসা বিশুদ্ধ ইথানলের নমুনাও পরীক্ষা করা হয়েছে। সেখানে ক্লোরাইডের মাত্রা ছিল ৩ পিপিএম-এর কম। এর আগে দাবি করা হচ্ছিল, ই-২০ পেট্রলে কয়েকশো পিপিএম ক্লোরাইড রয়েছে। কিন্তু সেই দাবি খারিজ করে দিল তেল সংস্থাগুলি।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

দেশে জ্বালানি সংকট কাটাতে বহুদিন ধরেই ইথানলের জ্বালানিতে জোর দিচ্ছে মোদি সরকার। আগামী দিনে স্রেফ ইথানলের ভরসাতেই গাড়ি চালানোর পরিকল্পনা রয়েছে কেন্দ্রের। ইথানল হল আখ, ভুট্টার মতো বিভিন্ন কৃষিজ পণ্য থেকে তৈরি হওয়া এক ধরনের জৈব জ্বালানি। পেট্রলের সঙ্গে মিশিয়া এটি ব্যবহার করা হয়। কেন্দ্রের দাবি, ভিনদেশ থেকে আমদানি করা তেলের উপর নির্ভরতা কমাতেই ইথানলের জ্বালানি তৈরি করতে মরিয়া সরকার। তাছাড়া মধ্যপ্রাচ্যে যুদ্ধের আবহে ইথানলের গুরুত্ব আরও বেশি করে অনুধাবন করতে পারছে মোদি সরকার। 

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.