সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পৃথিবীর সপ্তম আশ্চর্য। সেই সৌধকে নমাজ পড়ার জাযগা হিসেবে ব্যবহার করার কোনও মানে হয় না। অন্য কোথাও, কোনও মসজিদেও তা করা যেতে পারে। সোমবার এ কথা বলে শীর্ষ আদালত স্পষ্টই জানিয়ে দিল, তাজমহলে বহিরাগত কেউ নমাজ পড়তে যেতে পারবেন না।
[ ৯৯-এও লাগাম নেই লালসায়, নাবালিকাকে ধর্ষণ বৃদ্ধের ]
চলতি বছরের গোড়ার দিকেই এই প্রথা নিয়ে আপত্তি জানান আগরার অতিরিক্ত জেলাশাসক। নির্দেশিকা জারি করে তিনি জানিয়েছিলেন, যাঁরা বাইরে থেকে আসছেন, তাঁদের তাজমহলের ভিতরে নমাজ পড়ার কোনও দরকার নেই। প্রয়োজন হলে বাইরে কোথাও তা পড়তে পারেন। শুক্রবারের নমাজ পড়তে বাইরে থেকে কাউকে তাজমহলের ভিতরের মসজিদটিতে ঢুকতে দেওয়া হবে না বলেই জানিয়েছিলেন তিনি। কিন্তু তাঁর নির্দেশিকাতে আপত্তি জানায় মসজিদ কমিটি। তাদের তরফ থেকে বলা হয়, বহু ধর্মাবলম্বী মুসলমান শুক্রবার সেখানে নমাজ পড়তে আসেন। তাছাড়া বাইরে থেকে যাঁরা তাজমহল দেখতে আসেন, তাঁরাও এখানে নমাজ পড়তে পারেন। ফলত জারি হওয়া নির্দেশিকার বিরুদ্ধে আবেদন জানানো হয় সুপ্রিম কোর্টে। তবে এদিন শীর্ষ আদালতের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, তাজমহলের ভিতরে ঢুকে নমাজ পড়ার কোনও দরকার নেই। বিচারপতি এ কে সিকরি ও বিচারপতি অশোক ভূষণের বেঞ্চ জানায়, নমাজ পড়তে হলে আগরার যে কোনও মসজিদে যাওয়া যেতে পারে। কিন্তু তার জন্য তাজমহলের ভিতর ঢোকার কোনও দরকার নেই। অন্য কোনও জায়গা থেকে রীতি পালন করা যেতে পারে। কারণ তাজমহল পৃথিবীর সপ্তম আশ্চর্য, ঐতিহাসিক সমাধি। সুতরাং সেই ঐতিহ্য সংরক্ষণের কথাও মাথায় রাখতে হবে।
[ কংগ্রেসে গণতন্ত্র রক্ষা করেছে বলেই ‘চাওয়ালা’ প্রধানমন্ত্রী, মত মল্লিকার্জুনের ]
সর্বশেষ খবর
-
‘আগে নামেই টাইগার রিজার্ভ ছিল’, দু’মাসে আরও ৩ বাঘ বক্সায়! বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
-
দুর্গা প্রতিমা নিয়ে যাওয়ার সময় মর্মান্তিক দুর্ঘটনা, ট্রাক-টেম্পোর সংঘর্ষে মহারাষ্ট্রে মৃত ৭
-
খুচরোয় স্বপ্নের বাইক! ৫-১০ টাকার কয়েনে লক্ষাধিক টাকায় ‘রাজপঙ্খী’ কিনলেন তারাপীঠের শ্রীনাথ
-
কিশোরের গলায় সহপাঠীর ছুরি! এই কি আমাদের প্রার্থিত শিক্ষাব্যবস্থা?
-
শুশ্রুষায় শঙ্কা! প্রবীণদের সেবায় নার্সদের ‘মানবিক’ হওয়ার বিশেষ প্রশিক্ষণ