সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুলওয়ামায় সিআরপিএফ কনভয়ে আত্মঘাতী হামলার পাশাপাশিই ১৪ ফেব্রুয়ারি জহর টানেলে আরও এক বিস্ফোরক বোঝাই গাড়ির অস্তিত্ব পাওয়া গিয়েছিল৷ আত্মঘাতী হামলার জন্য তাও প্রস্তুত ছিল৷ কোনও কারণে সেই পরিকল্পনা বানচাল হয়৷ এতদিন তদন্তের আড়ালে থাকলেও, এবার তা ধীরে ধীরে প্রকাশ্যে আসছে৷ সূত্রের খবর, অপারেশনের একটা অংশ হিসেবে এই গাড়ির নেপথ্যে রয়েছে এক গবেষকের মস্তিষ্ক৷ ঘটনার এতদিন পর ৬ জনকে গ্রেপ্তার করে এই তথ্য জানতে পেরেছেন তদন্তকারীরা৷ হিলাল আহমেদ মান্টো নামে পিএইচডি স্কলারও এই হামলার শরিক৷ তাঁকে ভাতিন্ডার পাঞ্জাব কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে গ্রেপ্তার করা হয়েছে৷ জানা গিয়েছে, হিলাল সদ্য নিষেধাজ্ঞা জারি করা জামাত-ই-ইসলামির ছাত্র সংগঠনের সক্রিয় সদস্য৷
[আরও পড়ুন: বাবার ছায়া পেরিয়ে জনপ্রিয়তার শীর্ষে যশবন্তপুত্র, জয় নিয়ে প্রত্যয়ী জয়ন্ত]
হিলাল আহমেদকে জেরা করে রীতিমত চমকে উঠছেন তদন্তকারীরা৷ মনোবিজ্ঞানের গবেষণারত হিলালের গবেষণার বিষয় ছিল, পড়ুয়াদের উৎকণ্ঠা৷ এমন একটি সংবেদনশীল বিষয় নিয়ে গবেষণা করতে করতে কীভাবে একজন এমন এক নাশকতায় জড়িয়ে পড়লেন, তা কিছুতেই বুঝে উঠতে পারছেন না তাঁরা৷ ধৃত বাকিরাও সকলে উচ্চশিক্ষিত৷ ওয়াইস আমিন নামে বিবিএ-র এক ছাত্রেরও গুরুত্বপূর্ণ ভূমিকা আছে পুলওয়ামা কাণ্ডে৷ জহর টানেলে একটি ছোট বিস্ফোরক বোঝাই গাড়ির চালক ছিল আমিন, যে ঘটনার ঠিক আগের মুহূর্ত গাড়ি থেকে ঝাঁপ দিয়ে পালিয়ে গিয়েছিল৷ সম্প্রতি তাকে বানিহাল থেকে গ্রেপ্তার করা হয়েছে৷ উমর শফি, আকিব শাহ নামে আরও দুই অভিযুক্ত শ্রীনগরে বিসিএ পড়ছিল৷
[আরও পড়ুন: সত্যিই কি হিমালয়ের বুকে তুষারমানবের অস্তিত্ব? কী বলছেন গবেষকরা]
তদন্তকারীরা জেরা করে যা বুঝেছেন, এধরনের মেধাবী ছাত্রদের বেছে নিয়ে জেহাদের মন্ত্রে মগজধোলাই করেছে জঙ্গি সংগঠনগুলি৷ অভিজ্ঞ এক আধিকারিকের কথায়, ‘ জামাত-উল-তলবা নামে একটি ছোট সংগঠন এসব মেধাবীদের বিস্তারিত খোঁজখবর নেয়৷ এরপর তাদের সংগঠিত করে ধর্মীয় কট্টরপন্থায় মগজ ধোলাই হয়৷ শেখানো হয় জেহাদের খুঁটিনাটি৷ উদ্বুদ্ধ করা হয় নাশকতার কাজে নামতে৷ পরবর্তী সময়ে এরাই হিজবুল মুজাহিদিনের সঙ্গে যুক্ত হয়৷ তবে পুলওয়ামা হামলার দিন আরও এক রহস্যজনক গাড়ি নিয়ে তদন্ত আরও এগোবে বলেই জানাচ্ছে পুলিশ৷
সর্বশেষ খবর
-
বৃষ্টিতে পরিত্যক্ত ম্যাচ, কোনও বল না খেলেই এশিয়াডের সেমিফাইনালে টিম ইন্ডিয়া
-
নজরে বঙ্গের জেন জি ভোটার, যুব মোর্চার ‘নবীন’ নেতৃত্বকে নিয়ে আলোচনায় নীতীন
-
অশান্তির পর থমথমে এসআরএফটিআই, ৩টি পৃথক এফআইআর রুজু
-
দুরূহ কোণ থেকে অবিশ্বাস্য ফ্রিকিক! মেসির গোলে হতভম্ব ফুটবল বিশ্ব, দেখুন ভিডিও
-
ইরানের সঙ্গে সংঘাতের মাঝেই আমিরশাহী সফরে নেতানিয়াহু, প্রেসিডেন্টের সঙ্গে গোপন বৈঠক