কাজের সময় শেষ, যাত্রীদের চমকে দিয়ে বিমান চালাতে নারাজ পাইলট

শেষমেশ যাত্রীদের কী হাল হল জানেন?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৫, ২০১৯, ১২:৪৬

options
link
কাজের সময় শেষ, যাত্রীদের চমকে দিয়ে বিমান চালাতে নারাজ পাইলট

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিনকয়েক আগে এক যাত্রীকে মারধর করায় কাঠগড়ায় উঠেছিল ইন্ডিগো বিমানসংস্থার বেশ কয়েকজন কর্মী। গোটা দেশে বয়ে যায় সমালোচনার ঝড়। যার জেরে চাকরি খোয়াতে হয় অভিযুক্তদের। আর এবার শিরোনামে উঠে এসেছে সরকারি বিমানসংস্থা এয়ার ইন্ডিয়া। ডিউটির সময় শেষ, এই অজুহাতে বিমান চালাতেই অস্বীকার করলেন এয়ার ইন্ডিয়ার আওতায় থাকা বিমানসংস্থা অ্যালায়েন্স এয়ারের পাইলট। যার জেরে বিপাকে পড়লেন ৪০ জন যাত্রী। তাঁদের তখন জয়পুর থেকে দিল্লি যাওয়ার কথা। কিন্তু পাইলটের খামখেয়ালিপনায় শেষপর্যন্ত যাত্রাভঙ্গ হল।

Advertisement

[‘পদ্মাবতী’ মুক্তি স্থগিত রাখার আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট]

জানা গিয়েছে, এরপর যাত্রীদের কাউকে কাউকে বাসে, কাউকে পরের অন্য বিমানে দিল্লি পাঠানো হয়েছে। কাউকে আবার হোটেলে রাখার ব্যবস্থা করা হয় বিমান সংস্থার পক্ষ থেকে। গত বৃহস্পতিবার সকালে জয়পুরের সাঙ্গানের বিমানবন্দরে এই ঘটনাটি ঘটেছে। রানওয়েতেই যাত্রীদের দাঁড় করিয়ে রেখে বিমান থেকে নেমে চলে যান চালক। যাত্রীরা তখনও বিমানেই। কিন্তু জয়পুর বিমানবন্দরের রানওয়েতে বিমানটি দাঁড় করিয়ে চালক ঘোষণা করেন, তাঁর কাজের সময় ফুরিয়েছে। তিনি এখন আর বিমান চালাবেন না। তাই সটান বিমান থেকে নেমে বাড়ির দিকে হাঁটা দেন চালক।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[মহিলা কামরা বাড়ানোর প্রতিবাদ, এবার কাঁচরাপাড়ায় রেল অবরোধ]

কিন্তু কেন এমন করলেন ওই চালক? জানা গিয়েছে, বিমানটির প্রথমে দিল্লি থেকে জয়পুরে আসার কথা ছিল। তারপর আবার সেটির দিল্লি উড়ে যাওয়ার কথা ছিল। সেই মতো চালক বিমানটি নিয়ে জয়পুর আসেন। কিন্তু দিল্লির প্রবল ধোঁয়াশার কারণে অনেকটাই দেরি হয়ে যায়। দিল্লি থেকে বিমানটির রাত ৯টায় পৌঁছনোর কথা ছিল। কিন্তু সেটি জয়পুরে পোঁছয় রাত ১.৩০-এ। দিল্লির প্রবল ধোঁয়াশা ছাড়াও বিমানে যান্ত্রিক কোনও সমস্যা ছিল বলে সূত্রের খবর। ডিজিসিএ-এর নিয়মমাফিক কোনও বিমান চালক অতিরিক্ত সময় কাজ করতে পারে না। তাতে যাত্রীদের নিরাপত্তা ক্ষতিগ্রস্ত হতে পারে। আর তাই বিমান না চালানোর ঘোষণা করে দেন চালক। বিমান সংস্থার পক্ষ থেকেও জানানো হয়েছে, ওই চালক নিয়মমাফিকই কাজ করেছেন। তাই তাঁকে কোনওরকম শাস্তি দেওয়া হবে না। যাত্রী সুরক্ষার কথা ভেবেই এমন সিদ্ধান্ত।

Advertisement

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.