Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৪ আশ্বিন ১৪৩৩
  • সোমবার
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
Koushani Mukherjee

বৈজন্তীমালা-মাধুরীর পর চন্দ্রমুখী কৌশানী, সৃজিত বললেন, ‘নামের অর্থই তো চাঁদপানা মুখ’

'এম্পারর ভার্সেস শরৎচন্দ্র' বৃহত্তর আখ্যানে কৌশানির 'চন্দ্রমুখী' চরিত্রটি বিশেষ মাত্রা যোগ করবে।

শম্পালী মৌলিক
শম্পালী মৌলিক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২১, ২০২৬, ১৬:১৪

link
শম্পালী মৌলিক
শম্পালী মৌলিক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২১, ২০২৬, ১৬:১৪

options
link
বৈজন্তীমালা-মাধুরীর পর চন্দ্রমুখী কৌশানী, সৃজিত বললেন, ‘নামের অর্থই তো চাঁদপানা মুখ’ zoom
চন্দ্রমুখীর ভূমিকায় কৌশানী। ছবি: সংগৃহীত
Advertisement

পুজোয় মুক্তি পাচ্ছে সৃজিত মুখোপাধ্যায়ের ‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’। সকলেই জানেন মুখ্যচরিত্রে টোটা রায়চৌধুরি ও আবির চট্টোপাধ্যায়। এখন খবর, বিশেষ অতিথি হিসেবে রয়েছেন কৌশানি মুখোপাধ্যায়। এর আগে সৃজিতের ‘কিলবিল সোসাইটি’-তে প্রধানচরিত্রে ছিলেন তিনি। জানা যাচ্ছে, ‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’ মূলত শরৎ চন্দ্রের সাহিত্য, তাঁর সময়কাল এবং সেই সময়ের অস্থির সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপট ঘিরে তৈরি। সেই বৃহত্তর আখ্যানে কৌশানির ‘চন্দ্রমুখী’ চরিত্রটি বিশেষ মাত্রা যোগ করবে।

নতুন ভূমিকায় কৌশানী

কৌশানিকে ‘চন্দ্রমুখী’ চরিত্রে নির্বাচন প্রসঙ্গে পরিচালক সৃজিত মুখোপাধ্যায় বলছেন, “চন্দ্রমুখী নামের মধ্যেই স্পষ্ট, চাঁদপানা মুখ যার। আর হ্যাঁ, ‘কিলবিল সোসাইটি’-তে কাজ করার পর কৌশানির সঙ্গে বন্ধুত্ব হয়ে গেছে। ওকে আমি বলতে পারি যে, ‘এটা করে দে তো।’ আর স্পেশাল অ্যাপিয়ারেন্সের জন্য স্পেশাল কাস্টিং দরকার, যার মধ্যে বিশেষ আবেদন থাকতে হবে। ছবিতে চন্দ্রমুখী পারফর্ম করছে। এখানে ইন্টারেস্টিং হল, শ্রেয়া ঘোষাল সঞ্জয় লীলা বনশালির ‘দেবদাস’-এ ‘পার্বতী’-র জন্য গেয়েছিল। আমার ছবিতে ‘চন্দ্রমুখী’-র হয়ে গাইছে শ্রেয়া (হাসি)।” 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
চন্দ্রমুখীর ভূমিকায় কৌশানী

‘চন্দ্রমুখী’ বাংলা সাহিত্যে-সিনেমায় বারবার উঠে এসেছে। সৃজিতের ছবিতে কীভাবে আসে তা দেখার অপেক্ষা রয়েছে দর্শকের। পুজোয় কৌশানির আরেকটি ছবিও আসবে, সেই সঙ্গে এমন পিরিয়ড ফিল্মে তাঁর উপস্থিতি নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। ছবিতে এ ছাড়া অন্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন মিমি চক্রবর্তী, ঋক চট্টোপাধ্যায়, দিব্যাণী মণ্ডল, দেবপ্রিয় মুখোপাধ্যায়, সঞ্জয় নাগ, কাঞ্চন মল্লিক প্রমুখ।

সৃজিতের ছবিতে কৌশানি ম্যাজিক

সাহিত্যের পাতা থেকে বড়পর্দায়, কলম বনাম তলোয়ারের লড়াই নিয়ে ছাব্বিশ সালের পুজোর বহুপ্রতিক্ষীত ছবি ‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’। টিজারে মিলেছিল এমন এক সময়ের ঝলক যেখানে সাহিত্য, রাজনীতি, সাম্রাজ্যবাদ এবং স্বাধীনতার আকাঙ্ক্ষা একসূত্রে বাঁধা। ছবির চিত্রগ্রহণে ইন্দ্রনাথ মারিক, যাঁর ক্যামেরায় ফুটে উঠেছে ছবির সময়কাল, পরিবেশ এবং বৃহৎ ক্যানভাস।

‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’-এ কৌশানী

ছবির অন্যতম গুরুত্বপূর্ণ সৃজনশীল দিক হল মেকআপ আর্টিস্ট সোমনাথ কুণ্ডুর কাজ। ঐতিহাসিক চরিত্র এবং সাহিত্যের পরিচিত চরিত্রগুলিকে পর্দায় বিশ্বাসযোগ্যভাবে ফুটিয়ে তুলতে সময়কাল, লুক এবং চরিত্রের স্বাতন্ত্র্য বজায় রাখতে তাঁর মেকআপের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর সৃজিত মুখোপাধ্যায়ের ‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’-র বিশেষ চমক কৌশানি মুখোপাধ্যায়

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.