সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাবার ব্যথা একমাত্র সে সারাতে পারে। তাই তাকেও থাকতে দেওয়া হোক বাবার সঙ্গে। এই দাবিতেই রোহতকের জেলের সামনে ধরনায় বসেছিল ধর্ষক বাবা রাম রহিমের পালিত কন্যা হানিপ্রীত। কিন্তু লুক আউট নোটিস জারি হতেই ফেরার বাবার ‘অ্যাঞ্জেল’। শোনা যাচ্ছে, প্রতিবেশী দেশ নেপালেই পালিয়ে গিয়েছে হানিপ্রীত।
[রাম রহিমের জন্মভূমিতে ক্ষুব্ধ ভক্তরা, ধর্ষক বাবার ছবি পড়ে নর্দমায়]
ট্রায়াল চলাকালীন ধর্ষক বাবা রাম রহিমকে ফেরার করার চেষ্টা করেছিল হানিপ্রীত। এমনই অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে। এরপরই জারি হয় লুক আউট নোটিস। নোটিসের খবর পাওয়ার পর থেকেই ফেরার হানিপ্রীত। শোনা গিয়েছে, নেপালে গিয়ে আশ্রয় নিয়েছে সে। সেখান থেকেই বাবার সম্পত্তি দখলের পরিকল্পনা করছে। সূত্রের খবর মানলে, ইতিমধ্যেই হানিপ্রীতের খোঁজে ইন্দো-নেপাল সীমান্তে একটি সার্চ দল পাঠিয়েছে হরিয়ানা পুলিশ। এদিকে আবার আরেকটি সূত্রের দাবি, গুরুগ্রামের কাছে কোনও এক জায়গায় নিজের ইন্টারনেট ডঙ্গল ব্যবহার করেছিল হানিপ্রীত। মনে করা হচ্ছে সেখানে তার সঙ্গে ছিল, ডেরার জনসংযোগ আধিকারিক আদিত্য ইনসানও। দু’জনেই গত ২-৩ ধরে ফেরার।
[নেতাজি হয়ে বাংলায় ঢুকতে চেয়েছিল ভণ্ড রাম রহিম]
বছর কয়েক আগে এই হানিপ্রীতকে দত্তক নেয় রাম রহিম। ‘পাপা’স অ্যাঞ্জেল’ নামেই পরিচিত রাম রহিমের পালিতা কন্যা। তবে অনেকেরই দাবি নামেই ‘মেয়ে’, আসলে রাম রহিমের সর্বক্ষণের সঙ্গিনী ছিল হানিপ্রীত। রাতেও ‘বাবা’র গোপন কক্ষে তাঁর অবাধ যাতায়াত। হানিপ্রীতের স্বামীও ক’দিন আগেই অভিযোগ করেন, স্ত্রীকে তাঁর কাছে থাকতে দিত না রাম রহিম। হানিপ্রীতের সঙ্গে রাম রহিমের অবাধ যৌনাচার নিয়েও মুখ খোলেন তিনি। বলেন, ডেরা প্রধানের সঙ্গে সম্পূর্ণ নগ্ন অবস্থায় হানিপ্রীতকে দেখে ফেলেছেন সিরসায়। গোটা বিষয়টিকে সকলের চোখের আড়ালে রাখতেই হানিপ্রীতকে দত্তক নেওয়ার নাটক করেছিল ডেরা সাচা প্রধান।
[‘পালিতা কন্যা’ হানিপ্রীতের সঙ্গে অবৈধ যৌন সম্পর্ক রয়েছে রাম রহিমের!]
সর্বশেষ খবর
-
৭০টি আসন সংরক্ষিত মহিলাদের জন্য, কলকাতা পুরসভার ২০৯ ওয়ার্ডের খসড়া তালিকা নিয়ে তুঙ্গে চর্চা
-
‘ঝরাপাতা তৃণমূলে নয়, বটগাছ কংগ্রেসে আসুন’, উপনির্বাচনের আগেই ‘মমতার হারে’ মন্তব্য অধীরের
-
মমতা সমর্থন জানানোর পরই গ্রেপ্তার নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী, জয়ের রাস্তা চওড়া বিজেপির!
-
যৌন ক্ষুধা মেটাতে ছেলেকে ব্যবহার মায়ের, শতাধিকবার মিলন! দু’জনকেই হাজতে ঢোকাল পুলিশ
-
ডিম ‘খেয়ে’ রেগে আগুন মহুয়া! ৮ বিজেপি কর্মীর বিরুদ্ধে তেহট্ট থানায় দায়ের অভিযোগ