আরও বিপাকে ঋতব্রত, সাংসদের বিরুদ্ধে ধর্ষণের মামলা রুজু দিল্লি পুলিশের

তদন্তে আলোকপাত করার জন্য মূল অভিযোগকারিণী নম্রতা দত্তকে ডেকে পাঠিয়েছে দিল্লি পুলিশ।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ১২, ২০১৭, ০৮:৩২

options
link
আরও বিপাকে ঋতব্রত, সাংসদের বিরুদ্ধে ধর্ষণের মামলা রুজু দিল্লি পুলিশের

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফাঁড়া কাটছে না সিপিএমের বহিষ্কৃত সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের। সিআইডি তলবের পর এবার তাঁর বিরুদ্ধে ধর্ষণের মামলা রুজু করল দিল্লি পুলিশ। সূত্রের খবর, কলকাতা পুলিশের দায়ের করা অভিযোগের ভিত্তিতে জিরো এফআইআর রুজু করেছে দিল্লির সাউথ অ্যাভিনিউ থানা। তদন্তে আলোকপাত করার জন্য মূল অভিযোগকারিণী নম্রতা দত্তকে ডেকে পাঠিয়েছে দিল্লি পুলিশ। চিঠি দিয়ে তাঁকে দেখা করার কথা জানানো হয়েছে। আইনজীবী মারফত পালটা চিঠি দিয়ে তদন্তে সাহায্যের জন্য দিল্লি আসার আশ্বাসও দিয়েছেন নম্রতা। প্রসঙ্গত, গতকালই ঋতব্রতর বাড়িতে নোটিস টাঙিয়ে দিয়েছে সিআইডি। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগে রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ আগামী ১৩ অক্টোবর রাজ্যসভার সাংসদকে হাজিরার জন্য তলব করেছে। সবমিলিয়ে আরও বিপাকে এই বিতর্কিত নেতা।

Advertisement
সিআইডির সেই নোটিস
সিআইডির সেই নোটিস

সূত্রের খবর, দ্রুত নম্রতাকে দেখা করার জন্য জানিয়েছে দিল্লি পুলিশ। তদন্তের স্বার্থে মামলা সংক্রান্ত যাবতীয় নথি, প্রমাণাদি-সহ দেখা করতে বলা হয়েছে নম্রতাকে। দু’জনের কথোপকথনের রেকর্ডস, মোবাইল স্ক্রিনশট, ছবি ও ভিডিও তদন্তের স্বার্থে দিল্লি পুলিশের প্রয়োজন। উল্লেখ্য, মঙ্গলবার বালুরঘাট থানায় ঋতব্রতর বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ দায়ের করেন নম্রতা। বস্তুত, দলবিরোধী কাজের জন্য রাজ্যসভা সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বহিষ্কার করে সিপিএম। দলের রাজ্য কমিটির সিদ্ধান্তে অনুমোদন দেয় সিপিএমের পলিটব্যুরো। তারপর বিজেপি নেতা ও মুকুল রায়ের সঙ্গে আলোচনা করায় ফের সংবাদ শিরোনামে উঠে আসেন তিনি। এরই মধ্যে টুইটারে বোমা ফাটান নম্রতা দত্ত নামে ওই তরুণী। তাঁর অভিযোগ, “চলতি বছর ১৫ অক্টোবর বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। দিল্লির ফ্ল্যাটে নিয়ে গিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক হয়।” শুধু তাই নয়, নম্রতার বালুরঘাটের বাড়িতেও নাকি ঋতব্রত গিয়েছিলেন বলে অভিযোগ। এই প্রসঙ্গে নম্রতা বলেন, “বালুরঘাটে গিয়ে আমার মাকে বিয়ের প্রতিশ্রুতি দেন ঋতব্রত। তিনি বলেন, খুব তাড়াতাড়ি বিয়ে করবেন।” নম্রতা জানান, “আমি বাংলা ছেড়ে নেদারল্যান্ডসে চলে যাই। সেখানে গত ডিসেম্বরে গিয়েছিলেন ঋতব্রত। সেই খরচ আমি দিয়েছিলাম। শুধু তাই নয়, সেখানে দামি একটি ঘড়ি কিনে দিই। সেই ঘড়িটি নিয়ে কম বিতর্ক হয়নি।” নম্রতার দাবি, তাঁর সঙ্গে ১৯বার শারীরিক সম্পর্ক স্থাপন করেন ওই বিতর্কিত কমিউনিস্ট নেতা।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
নম্রতাকে লেখা ঋতব্রতর কবিতা
নম্রতাকে লেখা ঋতব্রতর কবিতা
Advertisement

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.