দিওয়ালি বাম্পার অফার Jio-র, ৩৯৯ টাকার রিচার্জে মিলবে ১০০ শতাংশ ক্যাশব্যাক

কীভাবে পাওয়া যাবে এই ক্যাশব্যাক?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৮, ২০১৯, ১৪:৫৬

options
link
দিওয়ালি বাম্পার অফার Jio-র, ৩৯৯ টাকার রিচার্জে মিলবে ১০০ শতাংশ ক্যাশব্যাক

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিওয়ালি বাম্পার অফার নিয়ে হাজির জিও। সংস্থার ঘোষণা, আগামী ১২ থেকে ১৮ অক্টোবর অর্থাৎ দিওয়ালির আগের দিন পর্যন্ত জিও ধন ধনা ধন অফারে ৩৯৯ টাকার রিচার্জ করলেই ১০০ শতাংশ ক্যাশব্যাকের লাভ ওঠাতে পারবেন গ্রাহকরা। শুধু তাই নয়, গ্রাহকদের জন্য এই ক্যাশব্যাক ভাউচারের সুবিধা ১৫ নভেম্বরের পরে যে কোনও সময়ে তুলতে পারবেন। তার মানে যে সমস্ত গ্রাহকদের ডেটা প্যাক এখনও সক্রিয় আছে তারা এই সুবিধা ভোগ করতে পারবেন।

Advertisement

বর্তমানে ধন ধনা ধন অফারে ৩৯৯ টাকার রিচার্জ করলে ৮৪জিবি ডেটা পাওয়া যায়। ৮৪ দিন পর্যন্ত প্রত্যহ ১জিবি করে ডেটা পাবেন গ্রাহকরা। তার সঙ্গে ফ্রি ভয়েস কল ও ফ্রি এসএমএস পরিষেবা তো রয়েইছে। প্রিপেডের মতো পোস্টপেড গ্রাহকরাও এই সুবিধা পান। শুধুমাত্র প্রাইম মেম্বাররাই এই অফারের সুবিধা পাবেন। এর ফলে বর্তমান প্যাক শেষ হয়ে গেলেও নয়া প্যাকে অফারের সুবিধা ওঠাতে পারবেন।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এবার প্রশ্ন, কীভাবে পাওয়া যাবে এই ক্যাশব্যাক? সংস্থা জানাচ্ছে, যে কোনও জিও প্রাইম মেম্বার ১২ থেকে ১৮ অক্টোবরের মধ্যে ৩৯৯ টাকার রিচার্জ করালে ৫০ টাকার ৮টি ভাউচার পাবেন। যা মোট ৪০০ টাকার। এই ভাউচারগুলির সাহায্যে গ্রাহক ৩০৯ টাকা বা তার বেশি টাকার প্ল্যানের সুবিধা ভোগ করতে পারবেন। তবে এর কিছু নিয়মাবলীও রয়েছে। গ্রাহক একবারে একটিই ভাউচার ব্যবহার করতে পারবেন। এই অফার সংক্রান্ত বিস্তারিত তথ্য My Jio app, Jio.com এবং জিও স্টোর আউটলেটগুলিতে জানা যাবে।

Advertisement

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.