৮ সেপ্টেম্বর শুরু হয়েছে রাষ্ট্রসংঘের ৮১তম সাধারণসভা। চলতি বছরে সেখানে ভারতের প্রতিনিধিদলকে নেতৃত্ব দেবেন বিদেশমন্ত্রী এস জয়শংকর। শনিবার (২৬ সেপ্টেম্বর) সাধারণ সভার উচ্চ পর্যায়ের বৈঠকে ভাষণ দেওয়ার কথা রয়েছে তাঁর। রাষ্ট্রসংঘের সাধারণসভা চলাকালীন একাধিক দ্বিপাক্ষিক এবং বহুপাক্ষিক বৈঠকেও যোগ দেবেন ভারতের বিদেশমন্ত্রী। রবিবার বিদেশমন্ত্রকের তরফে এক বিবৃতিতে একথা জানানো হয়েছে।
রাষ্ট্রসংঘ জানিয়েছে, ৮১তম অধিবেশনের লক্ষ্য হল বৈশ্বিক সহযোগিতা পুনরুজ্জীবিত করা, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এগিয়ে নেওয়া এবং শান্তি, মর্যাদা ও সমতার বিষয়ে সম্মিলিত পদক্ষেপকে উৎসাহিত করা। উল্লেখ্য, বর্তমান বিশ্ব আর্থিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। ইউক্রেন-রাশিয়া, আমেরিকা-ইরানের মতো দুটি বড় যুদ্ধ বৈশ্বিক কূটনীতিকেও ব্যাপকভাবে প্রভাবিত করেছে। নতুন করে হাউথি-সৌদি যুদ্ধে জ্বালানি সংকট ঊর্ধ্বমুখী। এই অবস্থায় রাষ্ট্রসংঘের ভূমিক গুরুত্বপূর্ণ। যদিও গত দেড় দশকে দুঃখজনকভাবে আন্তর্জাতিক সংস্থাটির গুরুত্ব হ্রাস পেয়েছে। কার্যত রাষ্ট্রসংঘকে বুড়ো আঙুল দেখিয়ে একাধিক আমানবিক কাজে লিপ্ত হয়েছে শক্তিশালী রাষ্ট্রগুলি।
এমন সময় নিউ ইয়র্ক শহরে রাষ্ট্রসংঘের সদর দপ্তরের এই সাধারণ সভা বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। উল্লেখ্য, ২২ সেপ্টেম্বর রাষ্ট্র ও সরকার প্রধানদের ভাষণের মধ্য দিয়ে শুরু হবে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কসভা। ওই অধিবেশনে সভাপতির দায়িত্ব পালন করবেন বাংলাদেশের বিদেশমন্ত্রী খলিলুর রহমান। এই বিতর্কসভাতেই ভারতের প্রতিনিধিত্ব করবেন বিদেশমন্ত্রী এস জয়শংকর। রাষ্ট্রসংঘের এই শান্তি বৈঠক কি বৈশ্বকি অশান্ত অবস্থাকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হবে? সেই দিকেই তাকিয়ে গোটা পৃথিবীর শান্তিপ্রিয় মানুষ।
সর্বশেষ খবর
-
রাতেও ভাঙড়ে উত্তেজনা, কলেজ-থানার বাইরে বিক্ষোভে এসএফআই-আইএসএফ, নামল পুলিশ-র্যাফ
-
মঙ্গলে একগুচ্ছ কর্মসূচি নিয়ে উত্তরে মুখ্যমন্ত্রী, ২ হস্তী শাবকের নামও দেবেন শুভেন্দু
-
৩ বিচারপতির সই জাল করে ভুয়ো প্যানেল, হাই কোর্টে চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ!
-
‘সিএনএন’-সহ ৩ সংবাদমাধ্যমে নিষেধাজ্ঞা! প্রতিবাদে ট্রাম্পের কভারেজ বন্ধ ৪ বড় মার্কিন নেটওয়ার্কের
-
বিহারে কিশোরীর শ্লীলতাহানির ঘটনায় সিট গঠন, গ্রেপ্তার ৩, নিন্দায় সরব মমতা