সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজ্যসভায় মনোনীত সাংসদদের উপস্থিতি একদম কম। তাঁদের সদস্যপদ অবিলম্বে খারিজ করে দেওয়া উচিত। মঙ্গলবারই রাজ্যসভায় এমন দাবি করেছিলেন সমাজবাদী পার্টির সাংসদ নরেশ আগরওয়াল। সে অভিযোগের দু’দিন পর বৃহস্পতিবার অবশ্য রাজ্যসভায় এলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার শচীন তেণ্ডুলকর। শচীন ছাড়াও এদিন এসেছিলেন বক্সার মেরি কম। তবে ছিলেন না বলিউড অভিনেত্রী রেখা।
[মিতালিদের প্রশংসা করতে গিয়ে ফের নেটিজেনদের রোষের মুখে শোভা দে]
এর আগে মঙ্গলবার রাজ্যসভায় অধিবেশন চলাকালীন সমাজবাদী পার্টির সাংসদ নরেশ আগরওয়াল। বলেন, ‘সংসদের কাজকর্মে মনোনীত সাংসদদের কোনও আগ্রহ নেই। রেখা, শচীনের মতো সাংসদের উচিত সেক্ষেত্রে ইস্তফা দেওয়া।’ আগরওয়ালের এই মন্তব্যের পরই বিতর্কের ঝড় ওঠে। আর সেই বিতর্কের মুখে পড়েই শেষপর্যন্ত এদিন সংসদে আসেন শচীন। তবে এদিন অধিবেশনে যোগ দিলেও কোনও প্রশ্ন করেননি তিনি। চুপ করে সকলের বক্তব্যই শুনেছেন।
Sachin Tendulkar attended Rajya Sabha proceedings today. pic.twitter.com/mA2gJ1XDCJ
Advertisement— ANI (@ANI_news) 3 August 2017

বস্তুত, ২০১২ সালে লোকসভার সাংসদ নির্বাচিত হলেও ১২ জন মনোনীত সাংসদের মধ্যে রেখা বা শচীন কেউই কোনওদিন সেভাবে অধিবেশনে উপস্থিত ছিলেন না। আগামী বছর ২৬ এপ্রিল মেয়াদ শেষ হচ্ছে দু’জনের। তবে দু’জনের উপস্থিতি এখনও অনেক কম। রাজ্যসভায় সাংসদ হওয়ার পর এখনও অবধি শচীনের উপস্থিতির সংখ্যা মাত্র ৭ শতাংশ। কোনও ব্যক্তিগত কোনও বিল আনেননি। অংশ নেননি কোনও বিতর্কেও। প্রশ্ন করেছেন মাত্র ২২ বার। শচীন ও রেখা ছাড়াও মনোনীত সাংসদ হিসেবে রাজ্যসভায় রয়েছেন অনু আগা, সম্ভাজী ছত্রপতি, স্বপন দাশগুপ্ত, রূপা গঙ্গোপাধ্যায়, নরেন্দ্র যাদব, এম সি মেরি কম। কে পারাসারান, গোপী সুরেশ, সুব্রহ্মমণ্যম স্বামী এবং কে টি এস তুলসি।
[গরিবের মুখে অন্ন তুলে দিতে অভিনব উদ্যোগ গম্ভীরের]
সর্বশেষ খবর
-
‘রাজনীতিবিদ মুক্ত ময়দান চান মুখ্যমন্ত্রী’, দুই মন্ত্রীর সঙ্গে সাক্ষাতে বার্তা পেলেন সৌরভ
-
আগামী সপ্তাহেই ফের সংসদে অধিবেশন? তড়িঘড়ি ডিলিমিটেশন বিল পাশ করাতে চায় মোদি সরকার
-
হুগলিতে উত্তরবঙ্গগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ধোঁয়া! আতঙ্কে ট্রেন থেকে নামলেন যাত্রীরা
-
‘১৪০ কোটি মানুষের স্বার্থ রক্ষাই অগ্রাধিকার’, রুশ তেলে ‘মাথা না নোয়ানোর’ বার্তা ভারতের
-
দেবের সঙ্গে মহানায়ক উত্তমকুমারের তুলনা সুদীপার! মেগাস্টার বললেন, ‘সুপ্রিয়াদেবীও বলেছিলেন…’