Prayagraj

প্রয়াগরাজে সপা নেতাকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি! যোগী সরকারকে তুলোধোনা অখিলেশের

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে তীব্র আক্রমণ করেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, 'মুখ্যমন্ত্রী বলে আসছেন মাফিয়া, অপরাধীরা রাজ্য ছেড়ে চলে গিয়েছে। কিন্তু বাস্তব তার উলটো।'

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৬, ২০২৬, ১২:৪৩

options
link
প্রয়াগরাজে সপা নেতাকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি! যোগী সরকারকে তুলোধোনা অখিলেশের
প্রতীকী ছবি।

প্রকাশ্য রাস্তায় সমাজবাদী পার্টির নেতাকে গুলি করে খুন! মঙ্গলবার সন্ধ্যায় হাড়হীম এই ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের প্রয়াগরাজের হান্ডিয়া এলাকায়। জানা গিয়েছে, মৃত যুবকের নাম পবন যাদব। ঘটনার সময় রাস্তার পাশে দাঁড়িয়ে এক যুবকের সঙ্গে কথা বলছিলেন পবন। সেই সময় বাইকে করে এসে তিন যুবক তাঁকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায়। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই মৃত্যু হয় পবনের।

Advertisement

মৃতের পরিবারের দাবি, প্রয়াগরাজে সমাজবাদী পার্টির সাধারণ সম্পাদক ছিলেন পবন। এলাকায় কারও সঙ্গে কোনও শত্রুতা ছিল না তাঁর। ফলে কে বা কারা তাঁকে খুন করল তা এখনও স্পষ্ট নয়। রাজনৈতিক কারণে এই হত্যা নাকি কোনও ব্যক্তিগত শত্রুতা থেকে, তার তদন্ত শুরু করেছে পুলিশ। এদিকে পবনের ভাই ব্রজেশের দাবি, ঘটনার পবনকে কেউ ফোন করে ডেকেছিল। এরপরই বাড়ি থেকে বেরিয়ে যান পবন। এই হত্যাকাণ্ডের সঙ্গে ওই ফোনের যোগ রয়েছে কিনা সেটাও খতিয়ে দেখছে পুলিশ। মঙ্গলবার কে পবনকে ফোন করেছিল তা জানার চেষ্টা করছে প্রয়াগরাজ পুলিশ। তবে পুলিশের সন্দেহ রীতিমতো পরিকল্পনা করেই এই খুন করা হয়েছে। হত্যাকারীদের খোঁজ পেতে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ঘটনার সময় রাস্তার পাশে দাঁড়িয়ে এক যুবকের সঙ্গে কথা বলছিলেন পবন। সেই সময় বাইকে করে এসে তিন যুবক তাঁকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায়।

এদিকে হত্যাকাণ্ডের ঘটনা সামনে আসার পর উত্তরপ্রদেশে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে তীব্র আক্রমণ করেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ‘মুখ্যমন্ত্রী বলে আসছেন মাফিয়া, অপরাধীরা রাজ্য ছেড়ে চলে গিয়েছে। কিন্তু বাস্তব তার উলটো। ভিন রাজ্য থেকে থেকে গুন্ডা মাফিয়ারা উত্তরপ্রদেশে ঘাঁটি গেড়েছে। আর বিজেপি তাদের আশ্রয় দিচ্ছে। রাজ্যটা অসুস্থ রাজ্যে পরিণত হয়েছে।’

Advertisement

উল্লেখ্য, এই ঘটনার একদিন আগেই এক সভা থেকে যোগী আদিত্যনাথ বলেছিলেন, “একটা সময় ছিল যখন, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা এবং আইনশৃঙ্খলা সব ক্ষেত্রে উত্তরপ্রদেশ বাকিদের তুলনায় অসম্মানজনক অবস্থানে ছিল। তবে সেই খারাপ সময় পেরিয়ে এখন আমাদের রাজ্য অনেক উপরে উঠে এসেছে। আজ গুন্ডা, মাফিয়ারা রাজ্য থেকে পালিয়ে গিয়েছে।”

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.