পুলওয়ামায় নিকেশ ১ জঙ্গি, লুকিয়ে আরও ২

যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন রাজৌরি সেক্টরে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৭, ২০১৭, ০৭:২৭

options
link
পুলওয়ামায় নিকেশ ১ জঙ্গি, লুকিয়ে আরও ২

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  ফের উত্তপ্ত উপত্যকা। জঙ্গি-হানায় রাতভর উত্তেজনা ছড়ায় জম্মু কাশ্মীরের পুলওয়ামায়। রবিবার রাত ১০.৩০টা নাগাদ গুলির লড়াই শুরু হয়। ইতিমধ্যেই লস্কর-ই-তৈবার এক জঙ্গিকে নিকেশ করা সম্ভব হয়েছে বলে সেনা সূত্রে খবর। মিলেছে তার পরিচয়ও। পাকিস্তানি এই জঙ্গি আবু ইসমাইল জঙ্গি গোষ্ঠীর সদস্য, তার নাম উমের। পুলওয়ামার সামবুরা গ্রামে গতকাল রাত থেকে গুলির লড়াই শুরু হয়। এখনও লস্করের আরও দুই জঙ্গি লুকিয়ে রয়েছে বলে সূত্রের খবর। আয়ুব লেলহারি ও রেহমান নামে দুই জঙ্গি লুকিয়ে রয়েছে ওই এলাকায়। জারি রয়েছে তল্লাশি অভিযান।  

Advertisement

[এই স্বাধীনতা দিবসে ব্যাপক ‘ক্যাশব্যাক অফার’ দেবে মোদি সরকার!]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

সেনার ৫০ রাষ্ট্রীয় রাইফেলস শাখা ও রাজ্য পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ যৌথভাবে তল্লাশি অভিযান চালায়। লুকিয়ে থাকা জঙ্গিদের খোঁজে তল্লাশি চালাতেই গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। পালটা জবাব দেয় সেনাও।এদিকে, পরিস্থিতি ফের উত্তপ্ত হয়ে ওঠায়, নতুন করে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে পুলওয়ামায়। এদিন উত্তপ্ত হয়ে উঠেছে রাজৌরি সেক্টরও। নিয়ন্ত্রণরেখা বরাবর ফের একবার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে সীমান্তে গুলি চালায় পাক সেনা।

Advertisement

[সুবিচারের আশায় ৭০০ কিমি হেঁটে যোগী আদিত্যনাথের দ্বারস্থ মহিলা]

প্রসঙ্গত, চলতি বছরে জম্মু-কাশ্মীরে একশোর বেশি জঙ্গি নিকেশ করেছে নিরাপত্তা বাহিনী। এখনও হিট-লিস্টে অনেক নাম রয়েছে। তাদের নিকেশ করার প্রক্রিয়া চলছে। জম্মু-কাশ্মীর পুলিশ সূত্রে খবর, লস্কর-ই-তৈবা, জয়েশ-ই-মহম্মদ এবং হিজবুল মুজাহিদিন গোষ্ঠীর বহু জঙ্গির নামের তালিকা তৈরি করেছে নিরাপত্তাবাহিনী। ইতিমধ্যে সেই তালিকায় থাকা দক্ষিণ কাশ্মীরে ৬ পুলিশকর্মী হত্যার অন্যতম অভিযুক্ত লস্কর কম্যান্ডার বশির লস্করি এবং হিজবুল নেতা সবজার আহমেদ ভাটকে খতম করা হয়েছে। জম্মু ও কাশ্মীর পুলিশের এক শীর্ষ আধিকারিক জানান, চলতি বছরের প্রথম সাত মাসে ১০২ জন জঙ্গি খতম হয়েছে। বেশিরভাগ এনকাউন্টার দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা, শোপিয়ান ও অনন্তনাগ জেলায় হয়েছে। এছাড়া উত্তর কাশ্মীরের কুপওয়ারা ও বান্দিপোরাতেও বেশ কিছু জঙ্গি নিকেশ করা গিয়েছে বলে সেনা সূত্রে খবর।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.