Shiv Sena

৯ জনের মধ্যে ৬ জনই বিদ্রোহী! দিল্লিতে সাংসদদের জরুরি তলব উদ্ধব সেনার, প্রস্তুত শিণ্ডেও

বিদ্রোহী দলে নাম লেখানো এই সাংসদদের কারও ফোন বন্ধ তো, কারও ফোন বেজে গেলেও তুলছেন না। শোনা যাচ্ছে, বুধবার বা বৃহস্পতিবার উদ্ধব শিবিরের বিদ্রোহী সাংসদদের সঙ্গে বৈঠকে বসতে পারেন একনাথ শিণ্ডের পুত্র শ্রীকান্ত।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৭, ২০২৬, ১৩:০১

options
link
৯ জনের মধ্যে ৬ জনই বিদ্রোহী! দিল্লিতে সাংসদদের জরুরি তলব উদ্ধব সেনার, প্রস্তুত শিণ্ডেও
দিল্লিতে সাংসদদের জরুরি তলব উদ্ধব সেনার।

বঙ্গে তৃণমূলের পর, এবার ভাঙনের ঢেউ উঠেছে মহারাষ্ট্রে উদ্ধব গড়ে। গুরুতর এই পরিস্থিতিতে দিল্লিতে সংসদীয় কমিটির বৈঠক ডাকল শিবসেনা (উদ্ধব) (Shiv Sena ) শিবির। দলের সকল সাংসদকে বাধ্যতামূলকভাবে এই বৈঠকে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় কঠোর পদক্ষেপ করার নির্দেশ দেওয়া হয়েছে। তবে সূত্রের খবর, বড়জোর ২ থেকে ৩ জন সাংসদ যোগ দিতে পারেন বৈঠকে। বাকিদের কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। বিদ্রোহী দলে নাম লেখানো এই সাংসদদের কারও ফোন বন্ধ তো, কারও ফোন বেজে গেলেও তুলছেন না। শোনা যাচ্ছে, বুধবার বা বৃহস্পতিবার উদ্ধব শিবিরের বিদ্রোহী সাংসদদের সঙ্গে বৈঠকে বসতে পারেন একনাথ শিণ্ডের পুত্র শ্রীকান্ত।

Advertisement

গত কয়েকদিন ধরেই উদ্ধব শিবিরে বড়সড় ভাঙনের জল্পনা মাথাচাড়া দিয়ে উঠেছে। সম্প্রতি এই বিষয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন শিণ্ডের শিব সেনার এমএলসি কৃপাল তুমানে। তিনি বলেন, অনেকদিন ধরেই আলোচনা প্রক্রিয়া চলছে। সেই আলোচনা শেষের পথে। ৭ সাংসদ শীঘ্রই শিবির বদল করবেন। তুমানে কথায়, ”অপারেশন টাইগারে আলোচনা প্রক্রিয়া একেবারে শেষ পর্যায়ে রয়েছে। আমরা যখন কোনও হাসপাতালে অপারেশন করাতে যাই, তবে তার আগে দীর্ঘ শারীরিক পরীক্ষা পর্ব চলে। সেই পরীক্ষা শেষ হয়েছে, রিপোর্টও চলে এসেছে। এখন অপারেশনের দিন চূড়ান্ত হওয়া বাকি।” এই জল্পনার মাঝেই বৃহস্পতিবার দিল্লিতে ৯ সাংসদকে বৈঠক ডেকেছেন উদ্ধব সেনা। দলের তরফেও দাবি করা হয়েছে, ভাঙনের কোনও সম্ভাবনা নেই। তবে মতবিরোধ কাটছে না।

Advertisement

বিদ্রোহী দলে নাম লেখানো এই সাংসদদের কারও ফোন বন্ধ তো, কারও ফোন বেজে গেলেও তুলছেন না।

জল্পনা মাথাচাড়া দিতেই মঙ্গলবার এই ইস্যুতে মুখ খোলেন খোদ উদ্ধব ঠাকরে। তিনি জানান, ‘যদি কেউ দল ছেড়ে যেতে চায় তবে চলে যাক। কাউকেই জোর করে আটকানো হবে না। যে বা যারা বালাসাহেব ঠাকরের দল ছেড়ে যাচ্ছে, ভবিষ্যতে তাঁরা পস্তাবে।’ অন্যদিকে সঞ্জয় রাউত বলেন, ‘সাংসদ পিছু ১৫ কোটি টাকা করে দেওয়া হয়েছে। তারপর সঞ্জয় আরও লেখেন, এই বিদ্রোহীদের সঙ্গে ৫০ কোটি টাকার রফা হয়েছে। ১৫ কোটি টাকা তো অ্যাডভান্স। যদিও এঁরা ৫০ হাজার টাকার যোগ্য নয়।’

Advertisement

এদিকে সূত্রের খবর, উদ্ধব শিবিরের যে ৬ জন সাংসদ শিণ্ডে শিবিরের সঙ্গে যোগাযোগ করছেন তাঁরা হলেন, সঞ্জয় দিনা পাটিল, সঞ্জয় দেশমুখ, নাগেশ পাটিল, ওমরাজে নিম্বলকর, ভৌসাহেব ওয়াকচৌর এবং সঞ্জয় যাদব। বৃহস্পতিবার দিল্লিতে শ্রীকান্তের বাসভবনে এই বিদ্রোহীদের সঙ্গে নিয়ে বৈঠকে বসতে পারেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে। সেই বৈঠকের শেষে লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে দেখা করতে পারেন সাংসদরা।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.