থানায় হামলা চালানোর ছক, জঙ্গিদের গুলিতে শহিদ পুলিশকর্মী

নেপথ্যে লস্করের হাত দেখছে পুলিশ।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ৫, ২০১৭, ০৩:৩৪

options
link
থানায় হামলা চালানোর ছক, জঙ্গিদের গুলিতে শহিদ পুলিশকর্মী

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের রক্তাক্ত ভূস্বর্গ। এবার থানায় ঢুকে জঙ্গিদের হামলা চালানোর চেষ্টা। তা রুখে দেওয়ায় শহিদ হলেন এক পুলিশকর্মী। মৃত্যুর সঙ্গে লড়ছেন আরও একজন। দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলার রাজপোরা থানা এলাকায় এই ঘটনা ঘটে।

Advertisement

[নজরে চিন, সিকিমে ১৫ হাজার ফুট উঁচুতে চালু পেট্রল পাম্প]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

পুলিশ সূত্রে খবর, শনিবার বিকেলে থানার সামনে নাকা চেকিং চলছিল। সূর্যর আলো ডোবার পর অতর্কিতে হানা দেয় জঙ্গিদের দলটি। পুলিশকর্মীদের উপর শুরু হয় গুলিবৃষ্টি। পালটা জবাব দেয় পুলিশও। তবে কোনও জঙ্গিকে বাগে আনা যায়নি। জম্মু কাশ্মীরের ডিআইজি এস পি সানি জানান, দুই পুলিশকর্মী গুলিবিদ্ধ হন। আবদুল সালাম এবং মুনির আহমেদ নামে আহত পুলিশকর্মীদের দ্রুত নিয়ে যাওয়া হয় স্থানীয় সেনা হাসপাতালে। হাসপাতালে গভীর রাতে মারা যান আবদুল সালাম। তবে মুনির আহমেদের সঙ্কট কাটেনি। তাঁর শরীরের একাধিক জায়গায় গুলি লেগেছে। হামলার ধরন দেখে পুলিশকর্তাদের অনুমান এর পিছনে লস্করের হাত আছে।প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে থানায় হানা দিয়ে অস্ত্র লুটের ছক কষেছিল আততায়ীরা।  তবে কোনও জঙ্গি সংগঠন এই নিয়ে কোনও উচ্চবাচ্য করেনি। এদিকে উরিতে অভিযান চালিয়ে দুই জঙ্গিকে খতম করেছে সেনবাহিনী।

Advertisement

[মার্কিন মুলুকে আক্রান্ত শিখ কিশোর, দূতাবাসের কাছে রিপোর্ট তলব সুষমার]

গত কয়েক মাসে উপত্যকায় জঙ্গিদের বিরুদ্ধে অভিযান চালিয়ে বেশ কিছু সাফল্য পেয়েছে সেনা ও পুলিশ। তবে জঙ্গিরাও পালটা আঘাত হানার চেষ্টা চালাচ্ছে। গত ২৯ অক্টোবর উত্তর কাশ্মীরের বান্দিপোরায় জঙ্গিদের গুলিতে প্রাণ হারান এক জওয়ান। বৃহস্পতিবার দক্ষিণ কাশ্মীরের সোপিয়ানে বিজেপির এক যুবনেতাকে অপহরণের পর তাকে নৃশংসভাবে খুন করে জঙ্গিরা। এই ঘটনায় কঠোর নিন্দা জানিয়েছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। তাঁর হুঁশিয়ারি ছিল নিজেদের ভাল ভবিষ্যত বেছে নেওয়ার অধিকার থেকে কাশ্মীরি যুবকদের বঞ্চিত করতে পারবে না জঙ্গিরা। সেনা-পুলিশের তৎপরতা বাড়ালেও জঙ্গিদের বাড়বাড়ন্তে সেভাবে যে রাশ টানা যায়নি তা  রাজপোরার ঘটনা বুঝিয়ে দিল।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.