৮ ঘণ্টার বদলে অফিসে কাজের সময় হোক ৬ ঘণ্টা, পরামর্শ অনিল বোকিলের

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নোট বাতিলের পরামর্শ দিয়েছিলেন এই ব্যক্তিই।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৫, ২০১৯, ১৩:০০

options
link
৮ ঘণ্টার বদলে অফিসে কাজের সময় হোক ৬ ঘণ্টা, পরামর্শ অনিল বোকিলের

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এক বছর আগেই রাতারাতি ৫০০, ১০০০ টাকার নোট বাতিলের কেন্দ্রীয় সিদ্ধান্তে উত্তাল গোটা দেশ৷ কালো টাকা রুখতে প্রধানমন্ত্রীর ‘সার্জিক্যাল স্ট্রাইক’-এর নেপথ্যে অর্থনৈতিক উপদেষ্টা ছিলেন অনিল বোকিল৷ আর এবার আরও একটি নতুন পরামর্শ নিয়ে হাজির তিনি। অর্থক্রান্তি প্রতিষ্ঠান স্থপতি সদস্য অনিল বোকিলের মতে, এবার থেকে গোটা দেশেই ডিউটির সময় আট ঘণ্টা থেকে কমিয়ে ছ’ঘণ্টায় নিয়ে আসা উচিত। শুধু সরকারি ক্ষেত্রে নয়, বেসরকারি ক্ষেত্রেও। আর তাতেই সফল হবে নোট বাতিল।

Advertisement

[প্রতিবাদ সভায় তৃণমূলের বিরুদ্ধে জোরাল আক্রমণ বিজেপি নেতাদের]

কিন্তু কীভাবে সেটা সম্ভব? একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এব্যাপারে নিজের মতামত দেন তিনি। অনিলের মতে, আমাদের দেশে আট ঘণ্টা করে কাজ করার রেওয়াজ থাকলেও সাড়ে তিন থেকে চার ঘণ্টাই লোকে ঠিকমতো কাজ করতে পারে। ডিউটির সময় আট ঘণ্টা থেকে ৬ ঘণ্টায় কমে গেলে প্রত্যেক মানুষের প্রোডাক্টিভিটি বা কাজ করার ক্ষমতা বাড়বে। অনেকেই বাড়ির লোকের সঙ্গে বেশিক্ষণ সময় কাটাতে পারবেন। এছাড়া চাকরির সুযোগও বাড়বে। প্রতিটি জায়গায় আরও শূন্যস্থান তৈরি হবে, যার সাহায্যে আরও বেকারত্ব কমে যাবে বলেই মনে করেন তিনি। এছাড়া গ্রামের মানুষরাও চাষবাসের পাশাপাশি অন্যান্য কাজ করে পরিবারের পাশেও দাঁড়াতে পারবেন। মধ্যবিত্তও আরও উন্নতি করবে। আর সবদিক মিলিয়ে হিসেব করলে দেখা যাচ্ছে এতে দেশের জিডিপি প্রায় তিনগুণ বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[এরাজ্যেই সতীর ৫১ পীঠ দর্শনের সুযোগ, তারাপীঠে তৈরি হবে ৫১টি মন্দির]

তবে যেভাবে কেন্দ্র নোট বাতিল করেছে তা নিয়ে কিছুটা হলেও ক্ষুব্ধ তিনি। তাঁর মতে, ঠিক পরিকল্পনায় এগোলে টাকার সমস্যায় পড়তে হত না সাধারণ মানুষকে। অনিলের বক্তব্য, সরকারের উচিত ছিল পুরনো ১০০০ টাকার নোট বাতিল করে বাজারে নতুন ২০০ টাকার নোট নিয়ে আসা। আর ধীরে ধীরে পুরানো ৫০০ টাকার নোট বাজার থেকে তুলে নেওয়া। তাহলে সাধারণ মানুষের দুর্ভোগ পোহাতে হত না।

Advertisement

[‘পদ্মাবতী’ মুক্তি স্থগিত রাখার আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.