Abhishek Banerjee

Abhishek Banerjee: ফের ৩ দিনের গোয়া সফরে অভিষেক, প্রতিশ্রুতি দিতে পারেন একাধিক নতুন প্রকল্পের

গোয়ার সাংগাঠনিক দায়িত্ব পেয়েছেন সুস্মিতা দেব এবং সৌরভ চক্রবর্তীও।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ৪, ২০২২, ১৯:৪০

options
link
Abhishek Banerjee: ফের ৩ দিনের গোয়া সফরে অভিষেক, প্রতিশ্রুতি দিতে পারেন একাধিক নতুন প্রকল্পের

ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: গোয়ায় (TMC in Goa) বিধানসভা নির্বাচন সামনেই। সেই লক্ষ্যে দলীয় সংগঠন মজবুত করছে তৃণমূল। গত বছরের শেষে গোয়া সফর সেরেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। নতুন বছরে ফের গোয়া যাচ্ছেন তিনি। দলীয় সূত্রে খবর, ৯ জানুয়ারি গোয়া রওনা হচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। থাকবেন তিনদিন। গোয়া নির্বাচনকে যে গুরুত্ব দিচ্ছে তৃণমূল তা এর থেকেই স্পষ্ট।

Advertisement

ইতিপূর্বে গোয়াবাসীর মন জয় করতে মহিলাদের জন্য গৃহলক্ষ্মী প্রকল্পের ঘোষণা করেছে তৃণমূল। বাংলার ‘লক্ষ্মীর ভাণ্ডারে’র আদলে গোয়ায় ‘গৃহলক্ষ্মী প্রকল্প’ চালুর প্রতিশ্রুতি দিয়েছিল ঘাসফুল শিবির। যেখানে মহিলাদের আর্থিক স্বাবলম্বী করার লক্ষ্যে প্রতি মাসে ‘গৃহলক্ষ্মী কার্ড’ চালুর প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। তার ফলে মহিলারা প্রতি মাসে ৫ হাজার টাকা করে পাবেন। বছরে মোট ৬০ হাজার টাকা পাবেন মহিলারা। সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে টাকা। প্রায় সাড়ে তিন লক্ষ পরিবারকে এই প্রকল্পের আওতায় নিয়ে আসার প্রতিশ্রুতি তৃণমূলের। দলীয় সূত্রে খবর, অভিষেকের এই সফরেও নয়া প্রকল্পের প্রতিশ্রুতি দেওয়া হতে পারে। সারতে পারেন জনসংযোগ-ও। এদিকে ইতিমধ্যে দলের সংগঠন মজবুত করতে গোয়া রওনা দিচ্ছেন সুস্মিতা দেব, সৌরভ চক্রবর্তীরা।

Advertisement

[আরও পড়ুন: ওমিক্রনের থেকেও সংক্রামক! উদ্বেগ বাড়িয়ে ফ্রান্সে মিলল করোনার নয়া স্ট্রেন]

কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রকে আগেই সে রাজ্যের দায়িত্ব দিয়ে পাঠিয়েছিল বাংলার শাসকদল। এবার সেখানে নতুন সাংগঠনিক দায়িত্ব দিয়ে পাঠানো হল দলের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেবকে। তাঁর সঙ্গে দায়িত্ব দেওয়া হয়েছে দলের আলিপুরদুয়ারের প্রাক্তন বিধায়ক সৌরভ চক্রবর্তীকেও। সোমবার রাতেই একটি প্রেস বিবৃতি জারি করে সুস্মিতা ও সৌরভকে গোয়ার সাংগঠনিক দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisement

অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হওয়ার পরই বাংলার বাইরে ত্রিপুরা এবং গোয়ার দিকে নজর দিয়েছে তৃণমূল। দু’টি রাজ্যই বিজেপি শাসিত। ৪০ বিধানসভা আসনের গোয়ায় ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে ভোট। সেদিকে নজর রেখেই মহুয়ার পর সুস্মিতা ও সৌরভকে পাঠানো হচ্ছে আরব সাগরের তীরের এই ছোট রাজ্যে।

[আরও পড়ুন: আফগান নাগরিককে জীবন্ত সমাধি, উজবেকিস্তানের সঙ্গে সীমান্ত সংঘাতে জড়াল তালিবান]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.