সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাত্র ৭০ টাকা চুরির অভিযোগে স্কুলের মধ্যেই দশম শ্রেণীর দুই ছাত্রীকে নগ্ন করে তল্লাশির অভিযোগে উঠল এক শিক্ষিকার বিরুদ্ধে। মধ্যপ্রদেশেক রাজধানী ভোপাল থেকে ২৫০ কিলোমিটার দূরে দামোহ-র রাণী দুর্গাবতী নামে একটি সরকারি স্কুলের ঘটনাটি। খবরটি প্রকাশ্যে আসার পরই ছড়িয়েছে চাঞ্চল্য।
[OMG! বিশ্বের সবচেয়ে দামী পিজ্জার দাম ৭৭ লক্ষ টাকা!]
জানা গিয়েছে, গত শুক্রবার স্কুল চলাকালীন হঠাৎই এক ছাত্রী ক্লাসে উপস্থিত শিক্ষিকা জ্যোতি গুপ্তকে জানায়, তার ব্যাগে রাখা ৭০ টাকা সে খুঁজে পাচ্ছে না জানায়। তখনই তিনি ওই দুই ছাত্রীর ব্যাগে তল্লাশি নেন। এরপর তান্ত্রিক ডেকে আনার ভয়ও দেখান। এরপরই তিনি নগ্ন করে তল্লাশির নির্দেশ দেন। সেই মতো নগ্ন করা হয় দুই ছাত্রীকেই। তবুও সেই টাকা খুঁজে পাওয়া যায়নি। এই প্রসঙ্গে নির্যাতিতা এক ছাত্রী জানায়, ‘আমরা যে কোনও টাকা চুরি করিনি, সেকথা জানালেও আমাদের কোনও কথা শোনা হয়নি। এমনকী প্রয়োজনে তান্ত্রিক ডাকার ব্যাপারেও আমরা রাজি হয়ে যাই। এরপরই তিনি অন্যান্য বন্ধুদের সামনেই আমাদের নগ্ন করে তল্লাশি নেন।’ এরপরই বাড়ি ফিরে পরিবারের লোকজনদের গোটা ঘটনার কথা জানায় ওই ছাত্রীরা। ব্যাপারটি উর্ধ্বতন কর্তৃপক্ষকেও জানানো হয়। খবর পেয়ে অভিযুক্ত শিক্ষিকাকে শো-কজের নোটিশ পাঠান জেলার শিক্ষা আধিকারিক পিপি সিং। তিনি বলেন, ‘ঘটনার তদন্ত চলছে। দোষী সাব্যস্ত হলে ওই শিক্ষিকার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। জোর করে অন্য কাউকে নগ্ন করার অধিকার কারোর নেই।’
[নাকের ভিতর গজিয়ে উঠেছে আস্ত একটি দাঁত! তাজ্জব চিকিৎসকরা]
যদিও নিজের বিরুদ্ধে ওঠা এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন অভিযুক্ত শিক্ষিকা। তিনি জানান, ‘গোটা ক্লাস ওই সময় মাঠে ছিল জুডো-ক্যারাটে অনুশীলনের জন্য। আমিও উপস্থিত ছিলাম। কিন্তু ওই দু’জন সেখানে ছিল না।’ এরপরই তিনি যোগ করেন, ‘যে মেয়েটির টাকা চুরি হয়েছে সে আমার কাছে এসে অভিযোগ জানায়। তখন আমি ওই দু’জনের ব্যাগের তল্লাশি নেওয়ার কথা বলি। কিন্তু ক্লাসে গিয়ে সে দু’জনকে নগ্ন হতে বলে। এই কথাটি আমি বলিনি। ১৭ বছর ধরে শিক্ষিকার চাকরি করছি। কেন একথা বলতে যাব?’
[OMG! মাঝপথে যাত্রীদের বিমান থেকে নামিয়ে পরামর্শ বাসে যাওয়ার!]
সর্বশেষ খবর
-
ক্ষমতায় থাকার সময় অমর হওয়ার কৌশল ফাঁদে রাজারা, কোন কাজে লাগে তা?
-
নাকে-মুখে রক্তের দাগ! নিঠারি কাণ্ডে ‘বেকসুর খালাস’ সুরেন্দ্রর রহস্যমৃত্যুতে তদন্তের দাবি দাদার
-
ক্যানসার কেড়ে নিল প্রাণ, ‘স্বয়ংসিদ্ধা’ মিঠু মুখোপাধ্যায়ের জীবনাবসান
-
অস্ট্রেলিয়ার কোচ হচ্ছেন রমেশ পওয়ার! হতে পারেন নির্বাচকও
-
উনিশের কিশোরী স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা! ধৃত ৭৫-এর জামাত এমপি