Elephants

প্রেমের টান! বুনো হাতির পালের সঙ্গে পালাল ২ হস্তিনী, হুলস্থুল কাণ্ড জিম করবেটে

জানা গিয়েছে, হস্তিনী দু’টির নাম কপিলা এবং তুঙ্গা। জিম করবেট জাতীয় উদ্যানের ভিতরে ও আশপাশে তাদের টহলের কাজে নিযুক্ত করা হয়েছিল। কিন্তু কয়েকদিন ধরে তাদের আর কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। মনে করা হচ্ছে, রাতের বেলা বিচরণ করার সময় তারা বন্য হাতির একটি পালের সঙ্গে চলে গিয়েছে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৩০, ২০২৬, ১৯:৩৫

options
link
প্রেমের টান! বুনো হাতির পালের সঙ্গে পালাল ২ হস্তিনী, হুলস্থুল কাণ্ড জিম করবেটে
বুনো হাতির পালের সঙ্গে ‘পালাল’ ২ হস্তিনী। ফাইল ছবি।

উত্তরাখণ্ডের জিম করবেট জাতীয় উদ্যানে হুলস্থুল কাণ্ড। বুনো হাতির পালের সঙ্গে ‘পালাল’ ২ হস্তিনী। সর্বভারতীয় সংবাদমাধ্যমের একটি প্রতিবেদন অনুযায়ী তেমনটাই জানা যাচ্ছে। ইতিমধ্যেই হস্তিনী দু’টির খোঁজ শুরু হয়েছে বলে খবর।

Advertisement

জানা গিয়েছে, হস্তিনী দু’টির নাম কপিলা এবং তুঙ্গা। জিম করবেট জাতীয় উদ্যানের ভিতরে ও আশপাশে তাদের টহলের কাজে নিযুক্ত করা হয়েছিল। কিন্তু কয়েকদিন ধরে তাদের আর কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। মনে করা হচ্ছে, রাতের বেলা বিচরণ করার সময় তারা বন্য হাতির একটি পালের সঙ্গে চলে গিয়েছে। সূত্রের খবর, হস্তিনী দু’টি প্রশিক্ষিত। উদ্ধার অভিযান, বনভূমিতে টহল সংক্রান্ত কাজে তাদের নিযুক্ত করা হয়েছিল।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

তবে জানা যাচ্ছে, জিম করবেটে এর আগেও নাকি এরকম ঘটনা ঘটেছে। যেখানে প্রশিক্ষিত হস্তিনীরা বন্য হাতির পালের সঙ্গে মিশে গিয়ে পথ হারিয়েছিল। কিন্তু দিন কয়েক পর তারা ফের তাদের আস্তানায় ফিরে এসেছিল। খবরটি সমাজমাধ্যমে ভাইরাল হতেই হইচই পড়ে গিয়েছে। বর্তমানে হস্তিনী দু’টির খোঁজে তল্লাশি শুরু করেছে বন দপ্তরের আধিকারিকরা। 

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.