সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সহকর্মী এবং দলের নেতাদের বাবুগিরি বন্ধ করতে নানা ভাবে বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। তাঁর কথা যে নিচুতলায় পৌঁছাচ্ছে না তা আরও একবার স্পষ্ট হল। এবারের ঘটনাস্থল উত্তরপ্রদেশ। যোগী সরকারের মন্ত্রী নন্দগোপাল গুপ্তা প্রচারে বেরিয়ে ক্লান্ত হয়ে পড়েছিলেন। পা টেপাতে মন্ত্রীমশাই ডেকে নেন কর্মীদের। প্রকাশ্যেই চলতে থাকে ম্যাসাজ পর্ব। সোশ্যাল মিডিয়ায় এই ছবি ভাইরাল হওয়ার প্রশ্নের মুখে পড়েছেন নন্দগোপাল।
[রক্ত ঝরবে কুম্ভ মেলায়, চরম হুঁশিয়ারি আইএস জঙ্গিদের]
যোগী আদিত্যনাথ মন্ত্রিসভায় নন্দগোপাল গুরুত্বপূর্ণ মুখ। এলাহাবাদ উত্তর কেন্দ্রের এই বিধায়ক ক্যাবিনেট মন্ত্রী। আর কয়েক দিন পর এলাহাবাদ পুর কর্পোরেশন ভোট। নির্বাচনে নন্দগোপালের স্ত্রী মেয়র পদপ্রার্থী। স্ত্রীকে জেতাতে স্বাভাবিক ভাবেই নন্দগোপালকে বাড়তি দায়িত্ব নিতে হয়েছে। দিন-রাত প্রচারে বেরতে হচ্ছে। দৌড়ঝাঁপ করতে গিয়ে মন্ত্রীমশাই বেশ ক্লান্ত হয়ে পড়েছিলেন। মন্ত্রীর অনুগামীদের বক্তব্য এর ফলে নন্দগোপালের সারা শরীরে ব্যথা হচ্ছিল। এলাহাবাদের একটি বাড়িতে প্রচারের ফাঁকে তাই তিনি বিশ্রাম নিচ্ছিলেন। আর কর্মীদের নির্দেশ দেন পা টিপে দেওয়ার। মন্ত্রীর এই অবস্থা দেখে এক অনুগামী নন্দকুমারের পায়ে ম্যাসাজ করতে শুরু করেন। ওই কর্মীকে দেখে ‘মোসাহেবদের’ ভিড় বাড়তে থাকে। একে একে আরও তিনজন মন্ত্রীর পদ মর্দন করতে থাকেন। এই ঘটনা ক্যামেরাবন্দি করেন কেউ। তারপর সেই ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়া। মুহূর্তের মধ্যে তা ভাইরাল হয়ে যায়। ভিডিওতে দেখা যায় নন্দগোপালের পাশেই রয়েছেন এলাহাবাদ দক্ষিণ কেন্দ্রের আর বিধায়ক হর্ষবর্ধন বাজপেয়ি। বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হওয়ার পর হর্ষবর্ধনের সাফাই, ‘‘মন্ত্রীর পায়ে অসহ্য যন্ত্রণা হচ্ছিল। ফোসকা পড়ে যায়। তার জেরে তিনি জুতো পর্যন্ত পরতে পারেননি। কাউকে ম্যাসাজ করার জন্য তিনি নির্দেশ দেননি। কর্মীরা স্বেচ্ছায় এই কাজ করেন।’’
#WATCH: Uttar Pradesh Cabinet Minister Nand Gopal ‘Nandi’ gets foot massage by BJP workers after local body polls campaigning, in Allahabad pic.twitter.com/iQZsm4L6if
— ANI UP (@ANINewsUP) November 14, 2017
[ভক্তদের থেকে বকশিশ দাবি, তিরুপতি মন্দিরের ২৪৩ জন ক্ষৌরকারকে ছাঁটাই]
তবে এই ঘটনায় মুখে কুলুপ এঁটেছেন মন্ত্রীমশাই। যোগী প্রশাসনের থেকেও কোনও প্রতিক্রিয়া মেলেনি। বিরোধীরা অবশ্য এই নিয়ে সোচ্চার হয়েছে। সমাজবাদী পার্টির বক্তব্য, এটাই বিজেপির সংস্কৃতি। উত্তরপ্রদেশের রাজনীতিতে কেউকেটার পর্যায়ে পড়েন নন্দগোপাল। তিনি এর আগে মায়াবতী সরকারের মন্ত্রী ছিলেন। পর দলবদল করে কংগ্রেসে ভেড়েন। বিধানসভা নির্বাচনের মুখে যোগ দেন বিজেপিতে। তারপর মন্ত্রী। ভোট বড় বালাই। তাই স্ত্রীর জন্য মন্ত্রীকে ওভারটাইম করতে হচ্ছে। যার ধকল সামলাতে না পেরে এই কাণ্ড ঘটিয়ে ফেলেন ‘বেচারা’ নন্দ।
সর্বশেষ খবর
-
শেষবেলায় প্রতীক বদল! ‘কোদাল-বেলচা’ হারিয়ে রেজিনগর উপনির্বাচন থেকে সরল আরএসপি
-
ঝুলিতে হাফডজন পদক, এশিয়াডে দ্বিতীয় দিনে একঝাঁক সাফল্য ভারতের, সোনালি স্বপ্ন দেখাচ্ছেন হরমনরা
-
সইফ দ্বন্দ্ব অতীত! চুলোচুলি ভুলে করিনার জন্মদিনে প্রিয়াঙ্কার বার্তা, ‘তোর মতো কেউ নেই’
-
মৃত্যুকে হারিয়ে মায়ের কাছে! উত্তাল তিস্তায় উদ্ধার ভেসে যাওয়া হস্তী শাবক, নিতে এল ‘মা’
-
মেয়ের গর্ভে বাবার সন্তান! শিশু জন্ম নিতেই মহেশতলায় ধরা পড়ল ‘পাষণ্ড’