সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একটি সরু গলি। সেখানে লকডাউন বিধি মানা হচ্ছে কি না, তা ঘুরে ফিরে খতিয়ে দেখছেন পুলিশ আধিকারিক। সেই সময় রাস্তার পাশে দাঁড় করিয়ে রাখা সবজিবোঝাই ভ্যান উলটেও দিচ্ছেন পুলিশ আধিকারিক। বাড়ির ছাদ থেকে এক ব্যক্তি পুরো ঘটনার ভিডিও করেন। তা সোশ্যাল মিডিয়ায় আপলোড করেন তিনি। সম্প্রতি ওই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। মীরাটের ওই ভাইরাল ভিডিওর জেরে সমালোচনার মুখে উত্তরপ্রদেশ পুলিশ।
উত্তরপ্রদেশের করোনা আক্রান্তের সংখ্যা যথেষ্ট উদ্বেগজনক। রাজ্যের পাঁচটি জেলার অবস্থা অত্যন্ত ভয়াবহ। তার মধ্যে মীরাট অন্যতম। ইতিমধ্যেই বাহাত্তরটি জেলার ৩০০টি জায়গাকে হটস্পট হিসাবে চিহ্নিত করেছে যোগী প্রশাসন। সেই এলাকাগুলিতে বাইরের লোক প্রবেশ এবং বেরনোর ক্ষেত্রে জারি হয়েছে কড়া নির্দেশিকা। বাড়ি থেকে বেরনোর ক্ষেত্রে কঠোর সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। যদিও ওই এলাকার বাসিন্দাদের কাছে অত্যাবশ্যকীয় পণ্য পৌঁছে দেওয়ার কথা প্রশাসনিক আধিকারিকদের। সবজিও সেই অত্যাবশ্যকীয় সামগ্রীর মধ্যে অন্তর্ভুক্ত। যদিও সমাজবাদী পার্টির বিধায়ক হাজি রফিক আনসারির দাবি, “এই এলাকাগুলিতে সঠিকভাবে অত্যাবশ্যকীয় পণ্য পৌঁছে দেওয়া হচ্ছে না। তার ফলে স্থানীয় বাসিন্দারা বিপাকে পড়েছেন। না খেয়েও অনেক সময় দিন কাটছে তাঁদের।”
[আরও পড়ুন: আর ফাঁকা ফাঁকা নয়! এবার যাত্রী বোঝাই করেই চলবে ‘শ্রমিক স্পেশ্যাল’ ট্রেন]
কিন্তু তা সত্ত্বেও কেন পুলিশ সবজির গাড়ি উলটে দিচ্ছে তা নিয়ে উঠছে সমালোচনার ঝড়। এই অভিযোগ সামনে আসার পর বিপাকে পড়েছে উত্তরপ্রদেশ পুলিশ। উত্তরপ্রদেশের মীরাটের ঘটনা খতিয়ে দেখা হচ্ছে বলে দাবি পুলিশের শীর্ষ কর্তা অখিলেশ নারায়ণ সিংয়ের।
[আরও পড়ুন: গত ২৪ ঘণ্টায় রেকর্ড হারে দেশে করোনা সংক্রমণ, বাড়ছে মৃতের সংখ্যাও]
সর্বশেষ খবর
-
শচীনের থেকে কোথায় এগিয়ে কোহলি? এবি’র মন্তব্যের পর এবার তথ্য দিয়ে ব্যাখ্যা নাইট প্রাক্তনীর
-
নারী স্বনির্ভরতায় দিশা দেখাবে পাটজাত পণ্য, হাতে-কলমে প্রশিক্ষণ শুরু বালুরঘাটে
-
২ সপ্তাহ ধরে পেটে তীব্র যন্ত্রণা! মীরা ভট্টাচার্যের জন্য মেডিক্যাল বোর্ড, কেমন আছেন বুদ্ধজায়া?
-
মমতা আমলে তৈরি হওয়া কর্মতীর্থেও দুর্নীতি! ক্যাগ রিপোর্ট সামনে আসতেই চাঞ্চল্য বীরভূমে
-
অন্তঃসত্ত্বার পেটে ‘সন্তানের মুখ’, খাচ্ছে ডাব! হবু মাকে ডাক্তার দেখানোর পরামর্শ নেটদুনিয়ার