সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশজুড়ে উৎসবের মরশুম। তার মধ্যেই নির্মম ঘটনা। গুণধর সন্তানের হাতে খুন হলেন মা! মদ কেনার পয়সা না দেওয়ায় ৫৫ বছরের প্রৌঢ়াকে পিটিয়ে মারলেন যুবক। রবিবার উত্তরপ্রদেশের সাহরানপুরে এই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। অভিযুক্তের খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, নগর কোতোয়ালির থানার নির্ভয়াপুরম কলোনিতে শনিবার মাঝরাতে হত্যাকাণ্ড ঘটে। অভিযুক্ত যুবকের নাম অক্ষয়। মা আশাদেবীর কাছে মদ কেনার জন্য পয়সা চেয়েছিলেন তিনি। যদিও আশাদেবী জানান, তার কাছে টাকা নেই। এরপর গুণধর ছেলে মদ কেনার জন্য মায়ের গয়নার দাবি চায়। পুলিশ আধিকারিক মুনিশ চাঁদ জানান, আশাদেবী গয়না দিতে অস্বীকার করলে উভয়ের মধ্যে বচসা শুরু হয়।
এক সময় অক্ষয় বেধড়ক মারধর শুরু করে মাকে। এমনকী রাগের বশে তিনি আশাদেবীর মাথা দেওয়ালে ঠুকে দেন। গুরুতর আহত প্রৌঢ়ার মৃত্যু হয়। পুলিশ জানিয়েছে, দিন পনেরো আগে বিহার থেকে সাহরানপুরে ফেরেন অক্ষয়। তিনি মানসিক ভেবে ভেঙে পড়েছিলেন দু’দিন আগে সদ্য বিবাহিত স্ত্রী বাপের ফিরে যাওয়ায়। এর পরেই মায়ের সঙ্গে বচসায় চরম কাণ্ড। এখনও পর্যন্ত অভিযুক্তকে গ্রেপ্তারির খবর নেই।
সর্বশেষ খবর
-
বিশ্বকাপে মহা অঘটন! রুদ্ধশ্বাস টাইব্রেকারে প্যারাগুয়ের কাছে হেরে বিদায় জার্মানির
-
সামুরাই সূর্যাস্ত, শিষ্য জাপানকে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলোয় গুরু ব্রাজিল
-
‘তৃণমূলের ঘুরে দাঁড়ানোর শক্তি নেই’, বঙ্গে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের ডাক কংগ্রেস নেতা বেনুগোপালের
-
এবছরই দেশে ফেরার ঘোষণা হাসিনার, কী বলল ঢাকা?
-
‘বিয়ে করতে জেলে যাচ্ছি’, টোপর পরিয়ে ‘জামাই আদর’, তৃণমূল কাউন্সিলরকে ঘিরে জনরোষ!