জানেন, বানভাসি মুম্বইতে সাহায্য চাইতে গিয়ে কী অভিজ্ঞতা হল এই মহিলার?

ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন নেটিজেনরা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৯, ২০১৯, ১৮:০০

options
link
জানেন, বানভাসি মুম্বইতে সাহায্য চাইতে গিয়ে কী অভিজ্ঞতা হল এই মহিলার?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  গত কয়েক দিনের লাগাতার বৃষ্টি। মঙ্গলবার কার্যত বানভাসি হয়ে গিয়েছিল বাণিজ্যনগরী মুম্বই। প্রবল প্রাকৃতিক দুর্যোগে একে অপরের পাশে দাঁড়িয়েছিলেন শহরবাসী। যে যেমনভাবে পেরেছিলেন, বৃষ্টিতে আটকে পড়া মানুষদের সাহায্য করেছিলেন। বিপদের দিনে সহ নাগরিকদের প্রতি মুম্বইবাসীর এই সহমর্মিতা প্রশংসা কুড়িয়েছে গোটা দেশের। সেদিন প্রবল বৃষ্টিতে মাঝ রাস্তায় আটকে পড়ে একটি হাউসিং সোসাইটিতে আশ্রয় চাইতে নিতে গিয়ে রীতিমতো হেনস্থার শিকার হলেন খুশুনুমা খামবাট্টা নামে এক মহিলা।  ওই ওই হাউসিং সোসাইটির এক কর্তার নির্দেশে ওই মহিলার গাড়ির চাকার হাওয়া খুলে দেন এক নিরাপত্তাকর্মী। সম্প্রতি ভিডিও-সহ গোটা ঘটনাটি ফেসবুকে পোস্ট করেছেন খুশুনুমা খামবাট্টা।

Advertisement

[টানা বর্ষণে ডুবে মুম্বই, চরম সতর্কতা বাণিজ্যনগরীতে]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

মুম্বইয়ে মাথায় তখন কার্যত আকাশ ভেঙে পড়েছে। প্রবল বৃষ্টিতে ডুবে গিয়েছে গোটা শহর। রাস্তাঘাট থেকে রেলস্টেশন সর্বত্র জল থইথই অবস্থা। এই প্রাকৃতিক দুর্যোগ মাথায় নিয়েই কলেজ থেকে বাড়ি ফিরছিলেন পেশায় অধ্যাপিকা খুশুনুমা খামবাট্টা। সিওন এলাকা পৌঁছে তিনি দেখেন, রাস্তার জল বিপজ্জনকভাবে বাড়ছে। আর তাতেই প্রমাদ গোনেন খুশুনুমা। গোপা নিবাস নামে স্থানীয় এক হাউসিং সোসাইটি আশ্রয় নেন তিনি। ভিডিও-তে দেখা গিয়েছে, এক বয়স্ক ব্যক্তিকে বারবার অন্তত রাস্তায় জল না কমা পর্যন্ত আশ্রয় দেওয়ার জন্য অনুরোধ করছেন খুশুনুমা খামবাট্টা। কিন্তু ওই ব্যক্তি কোন কথাই শুনছেন না। উলটে ঝগড়া করছেন। ওই ব্যক্তির নির্দেশেই খুশুনুমা খামবাট্টা গাড়ির চাকার হাওয়া খুলে দেন হাউসিং সোসাইটির এক নিরাপত্তাকর্মী। এরপর হাউসিং সোসাইটির গেটেও তালা লাগিয়ে দেন ওই ব্যক্তি। শেষপর্যন্ত বিষয়টি জানতে পেরে তাঁর পাশে দাঁড়ান গোপা নিবাসের অন্য বাসিন্দারা। তাদের মধ্যস্থতায় ঘণ্টা দুয়েক পর গোপা নিবাস থে্কে বেরিয়ে স্বামীর এক বন্ধু ফ্ল্যাটে আশ্রয় নেন খুশুনুমা খামবাট্টা।

Advertisement

[একই মণ্ডপে দুই তরুণীকে বিয়ের মতলব! কী হল ‘গুণধর’ পাত্রর?]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.