Jagdeep Dhankhar

কমছে না জ্বর, ম্যালেরিয়া নিয়ে দিল্লির এইমসে ভরতি রাজ্যপাল জগদীপ ধনকড়

শুরু হয়েছে চিকিৎসা।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৮, ২০২২, ১৮:২৪

options
link
কমছে না জ্বর, ম্যালেরিয়া নিয়ে দিল্লির এইমসে ভরতি রাজ্যপাল জগদীপ ধনকড়

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিল্লি গিয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar)। জানা গিয়েছিল, ম্যালেরিয়া আক্রান্ত হয়েছেন। দিল্লিতে রাজ্য সরকারের গেস্ট হাউসেই চলছিল তাঁর চিকিৎসা। কিন্তু জ্বর কিছুতেই কমছে না। সেই কারণে সোমবার ধনকড়কে ভরতি করা হল দিল্লির এইএমসে।

Advertisement

West Bengal Governor Jagdeep Dhankhar admitted in All India Institute of Medical Science, Delhi after testing positive for malaria.

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

(File photo) pic.twitter.com/3ILqDSnUYC

Advertisement

— ANI (@ANI) October 25, 2021

[আরও পড়ুন: শেষ মুহূর্তে মিলল না পুলিশের অনুমতি, গোয়ায় দলীয় কর্মসূচি বাতিলের প্রতিবাদে সরব মমতা]

Central and state government need to work handhold, tweeted WB Guv Jagdeep Dhankhar

পুজোর সময় সপরিবারে উত্তরবঙ্গে বেড়াতে গিয়েছিলেন রাজ্যপাল (West Bengal Governor) ধনকড়। সপ্তমীর দিন সকালেই কলকাতা থেকে উত্তরবঙ্গে রওনা দেন রাজ্যপাল। দিন দশেক উত্তরবঙ্গে ছুটির মেজাজেই ছিলেন তিনি। উত্তরবঙ্গে থাকাকালীন স্টিম ইঞ্জিন চালিত টয় ট্রেনে চেপে দার্জিলিং (Darjeeling) থেকে ঘুম পর্যন্ত বেড়াতেও যান তিনি। ঘুমে পৌছে মিউজিয়ামও ঘুরে দেখেন তিনি।

দিন কয়েক আগে বাগডোগরা বিমানবন্দর থেকেই সরাসরি দিল্লি চলে যান সস্ত্রীক ধনকড়। দিল্লিতে উড়ে যাওয়ার সময় সুস্থই ছিলেন রাজ্যপাল। তবে সেখানে পৌঁছনোর পরই অসুস্থ বোধ করেন রাজ্যপাল। শুক্রবার হঠাৎ করে জ্বর আসে তাঁর। শনিবার তাঁর রক্তের নমুনা পরীক্ষা করা হয়। সূত্রের খবর, রাজ্যপালের রক্তের নমুনায় ম্যালেরিয়ার জীবাণু পাওয়া যায়। তাঁর অবস্থা স্থিতিশীল হওয়ায় গত কয়েকদিন দিল্লিতে রাজ্য সরকারের গেস্ট হাউজেই চিকিৎসা চলছিল তাঁর। সংবাদ সংস্থা সূত্রে খবর, কয়েকদিন চিকিৎসা চললেও কমছে না জ্বর। সেই কারণেই সোমবার রাজ্যপালকে ভরতি করা হল হাসপাতালে। শুরু হয়েছে চিকিৎসা।  

[আরও পড়ুন: ৩ মাসের কন্যাসন্তানকে খুনের পর কিশোর ছেলেকে দিয়ে দেহ লোপাট! গ্রেপ্তার মা]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.