বাজেট ২০২০

বাজেট ২০২০: কীসের দাম বাড়ল? সস্তা হচ্ছে কোন কোন পণ্য?

দেখে নিন পূর্ণাঙ্গ তালিকা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১, ২০২০, ১৭:১৪

options
link
বাজেট ২০২০: কীসের দাম বাড়ল? সস্তা হচ্ছে কোন কোন পণ্য?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাজেট মানে গোটা দেশের আয়-ব্যয়ের হিসেব। চলতি অর্থবছরে সরকার কোন খাতে কত টাকা খরচ করবে, তার হিসেব। স্বাভাবিকভাবেই বাজেটের উপর নজর থাকে গোটা দেশের। তবে, তার থেকেও বেশি নজর থাকে কোন কোন পণ্যের দাম বাড়ছে বা কমছে সেদিকে। কারণ, জিনিসপত্রের মূল্যহ্রাস বা বৃদ্ধিই সরাসরি সাধারণ মানুষের ভাঁড়ারকে প্রভাবিত করে।

Advertisement

nirmala-budget-N
একটা সময় পর্যন্ত বাজেটের (Budget 2020) দিকে মানুষ অধীর আগ্রহে বসে থাকতেন জিনিসপত্রের মূল্যবৃদ্ধি সম্পর্কে জানতে। কারণ, জিএসটি চালু হওয়ার আগে পর্যন্ত বাজেটে বিভিন্ন পণ্যের উপর অপ্রত্যক্ষ করের পরিমাণ ঘোষণা করা হত। যা বাজারে জিনসপত্রের দামের উপর সরাসরি প্রভাব ফেলত। কিন্তু, জিএসটি চালু হওয়ার পর সেই রীতি আর নেই। এখন, জিনিসপত্রে অপ্রত্যক্ষ করের বিষয়টিই বাতিল হয়ে গিয়েছে। সব পণ্যের ক্ষেত্রে শুধু পণ্য ও পরিষেবা কর দিলেই ল্যাটা চুকে যায়। আর এই পণ্য ও পরিষেবা করের হার বাজেটে ঘোষণা করা হয় না। তা ঘোষণা করা হয় জিএসটি কাউন্সিলের বৈঠকে। ফলে বাজেটের পর জিনিসপত্রের দামে খুব একটা হেরফের হয় না। তবে, কিছু কিছু পণ্য থাকে যাতে ভরতুকির পরিমাণ কমানো ও বাড়ানো হয়। তাছাড়া, সরকার এবছর বেশ কিছু পণ্যের উপর দেওয়া ভরতুকি কমিয়ে নিয়েছে সেইসব পণ্যের দাম বাড়তে পারে।

Advertisement

[আরও পড়ুন: দিল্লিতে জমেছে কুর্সি দখলের লড়াই! অধিকাংশ AAP প্রার্থীর বিরুদ্ধেই রয়েছে ফৌজদারি মামলা]

একনজরে দেখে নেওয়া যাক কোন কোন জিনিসের দাম বাড়ল:
সিগারেট ও তামাকজাত দ্রব্য, স্টিল ও তামার বাসন, আমদানি করা জুতো, আসবাবপত্র, চিনা সেরামিক ও পোর্সেলিনের রান্নার সামগ্রী, বাণিজ্যিক গাড়ির যন্ত্রাংশ, চিকিৎসা সরঞ্জাম, রান্না ঘরের আসবাবপত্র, মদ, বৈদ্যুতিন যন্ত্রাংশ।

Advertisement

[আরও পড়ুন: ‘মানসিক কষ্ট’ দিয়েছে ইন্ডিগো, সংস্থাকে আইনি নোটিস ধরিয়ে ক্ষতিপূরণ দাবি কুণাল কামরার]

একনজরে দেখে নেওয়া যাক কোন কোন পণ্যের দাম কমল:
নিউজপ্রিন্ট, লাইট ওয়েট কোডেড পেপার, চিনি, সোয়াবিন, ফাইবার

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.