সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উত্তরপ্রদেশে (Uttar Pradesh) জাতীয় সড়কে টিনের বাক্সের ভিতরে তরুণীর অর্ধদগ্ধ দেহ উদ্ধার করল পুলিশ। মৃতার মুখ থেকে কোমর পর্যন্ত পুড়িয়ে দেওয়া হয়েছে। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, সম্ভবত ওই তরুণীকে ধর্ষণ করে খুন করা হতে পারে।
জানা যাচ্ছে, যোগীরাজ্যের লালানগর টোল প্লাজার কাছে ১৯ নম্বর জাতীয় সড়ক ওই বাক্সটি পড়ে থাকতে দেখা যায়। সেই বাক্স থেকেই আধপোড়া গন্ধ বের হচ্ছিল। এরপর বাক্স খুলতেই চমকে ওঠেন পুলিশ কর্মীরা। ঘটনাস্থল পরিদর্শন করার পর পুলিশ সুপারিটেন্ডেন্ট মীনাক্ষী কাত্যায়ন জানাচ্ছেন, দেখে মনে হচ্ছে তরুণীর বয়স কুড়ির আশপাশে। তাঁর পরনে ছিল সাদা পোশাক।
[আরও পড়ুন: মিলল সবুজ সংকেত, এয়ার ইন্ডিয়ার সঙ্গে মিশে যাচ্ছে বিমান সংস্থা ভিস্তারা]
প্রাথমিক অনুমান, সম্ভবত মেয়েটিকে নির্যাতন করে তারপর তাঁর দেহ পুড়িয়ে দেওয়া হয়েছে পেট্রল দিয়ে। নির্যাতিতার পা শক্ত করে বাঁধা ছিল দড়ি দিয়ে। পরে ঘটনাস্থলে পৌঁছয় ফরেনসিক বিশেষজ্ঞের দল। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তরুণীকে শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে। ধর্ষণের আশঙ্কা কোনওভাবেই উড়িয়ে দিচ্ছে না পুলিশ। সম্ভাব্য সবরকম দিক খতিয়ে দেখা হচ্ছে।
[আরও পড়ুন: ‘রিভলবারের একটি গুলিই যথেষ্ট’, সৌরভের গ্রেপ্তারিতে যাদবপুরের রেজিস্ট্রারকে হুমকি চিঠি]
সর্বশেষ খবর
-
‘আগে নামেই টাইগার রিজার্ভ ছিল’, দু’মাসে আরও ৩ বাঘ বক্সায়! বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
-
দুর্গা প্রতিমা নিয়ে যাওয়ার সময় মর্মান্তিক দুর্ঘটনা, ট্রাক-টেম্পোর সংঘর্ষে মহারাষ্ট্রে মৃত ৭
-
খুচরোয় স্বপ্নের বাইক! ৫-১০ টাকার কয়েনে লক্ষাধিক টাকায় ‘রাজপঙ্খী’ কিনলেন তারাপীঠের শ্রীনাথ
-
কিশোরের গলায় সহপাঠীর ছুরি! এই কি আমাদের প্রার্থিত শিক্ষাব্যবস্থা?
-
শুশ্রুষায় শঙ্কা! প্রবীণদের সেবায় নার্সদের ‘মানবিক’ হওয়ার বিশেষ প্রশিক্ষণ