অর্ণব আইচ: খাগড়াগড় কাণ্ডে দোষী সাব্যস্ত ১৯ জন। এই মামলায় ধৃত ৩১ জনের মধ্যে নিজেদের অপরাধ কবুল করেছে ১৯ জন। আগামী ৩০ আগস্ট, শুক্রবার সাজা ঘোষণা করবেন বিশেষ এনআইএ আদালতের বিচারক।
ওই মামলায় এখনও পর্যন্ত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ ৩১ জনকে গ্রেপ্তার করতে পেরেছে। বিচার চলাকালীনই ধৃতদের মধ্যে গুলশনারা বিবি, আলিমা বিবি-সহ ১৯ জন অভিযুক্ত তাঁদের আইনজীবী ফজলে আহমেদ এবং মহম্মদ আবু সেলিমের মাধ্যমে আদালতকে জানায় যে, তারা তাদের অপরাধ কবুল করতে চায়। আদালতকে জানিয়ে সেই চিঠি পাঠানো হয় এনআইএকেও। এনআইএ সূত্রে খবর, বিচারক ওই ১৯ জনের সঙ্গে একান্তে কথা বলে জানতে চান যে, তাদের অপরাধ কবুর করার পিছনে কারও চাপ বা প্ররোচনা আছে কিনা? সর্বোচ্চ শাস্তি সম্পর্কেও দোষীরা ওয়াকিবহাল কিনা তাও জানতে চান বিচারক। আসামিরা জানায়, তারা স্বেচ্ছায় ওই সিদ্ধান্ত নিয়েছে। তার পরেই সাজা ঘোষণার কথা বলেন বিচারক।
[আরও পড়ুন: বুদ্ধ মন্দির উড়িয়ে দেওয়ার ছক কষেছিল ইজাজ, জেরায় স্বীকার জেএমবি প্রধানের]
প্রসঙ্গত, খাগড়াগড় বিস্ফোরণের নেপথ্যে ছিল নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী জামাতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি)। সেই জঙ্গি সংগঠনের শীর্ষ নেতারা আগেই গ্রেপ্তার হয়েছে। তাদের মধ্যে উল্লেখযোগ্য কদর গাজি, কওসর ওরফে বোমারু মিজান, ডালিম শেখ, ইউসুফ শেখ। এরা অবশ্য অপরাধ কবুল করেনি। ওই ১২ জনের বিচারপ্রক্রিয়া চলবে বলে জানিয়েছে আদালত।
সর্বশেষ খবর
-
বাতাসের ‘বিষে’ ফালাফালা মনও! বায়ুদূষণে বাড়ছে অবসাদ, আত্মহত্যার ভাবনা
-
ঘরোয়া ক্রিকেটে বাড়ছে বেতন, নতুন গ্রেডিং ব্যবস্থা বিসিসিআইয়ের, লাভবান হবেন কারা?
-
‘ইনফ্লুয়েন্সর ইমেজকে সরিয়ে চরিত্রটি দেখুন,’ সীতা বিতর্কে সরব ‘কাঁচাবাদাম গার্ল’ অঞ্জলি
-
উন্নতির শিখরে পৌঁছতে চান? বিশ্বকর্মা পুজোয় কর্মক্ষেত্রে এই কাজগুলি করতেই হবে
-
পুষ্টি পেতে বাজার থেকে আনা কলায় ভরসা? রাসায়নিকের কবল থেকে বাঁচুন ৫ উপায়ে