সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কলকাতা মেডিক্যাল কলেজের (Medical College Kolkata) হস্টেলে প্রকাশ্যে হস্তমৈথুনের অভিযোগ উঠল যুবকের বিরুদ্ধে। বিষয়টি জানাজানি হতেই পুলিশের দ্বারস্থ হন চিকিৎসকরা। ইতিমধ্যেই ওই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এবিষয়ে এখনও হাসপাতাল কর্তৃপক্ষের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।
ঘটনাটি ঘটেছে ৮ সেপ্টেম্বর। জানা গিয়েছে, ওইদিনই কলেজে হস্টেলের থার্ড ফ্লোরে হস্তমৈথুন করছিল অভিযুক্ত যুবক। হস্টেলের ওই ফ্লোরেই বিভিন্ন বর্ষের পোস্ট গ্র্যাজুয়েট মহিলা ট্রেনি চিকিৎসকরা থাকেন। স্বাভাবিকভাবেই বিষয়টি তাঁদের নজরে পড়ে। এরপরই চিৎকার শুরু করেন তাঁরা। অবস্থা বেগতিক বুঝে সেই সময় লিফটের দিকে ছুটে যায় ওই যুবক। তখন লিফটের পাশেই দাঁড়িয়েছিলেন পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি এক মহিলা চিকিৎসক। অভিযোগ, ওই মহিলাকে জোর করে লিফটে নিয়ে যাওয়ার চেষ্টা করে করে অভিযুক্ত। সেই সময় আর্তনাদে অন্য চিকিৎসকরা গিয়ে তরুণীকে উদ্ধার করে।
[আরও পড়ুন: ৩ দিন পালিয়ে বেড়িয়েও শেষরক্ষা হল না, গ্রেপ্তার আনন্দপুর কাণ্ডের অভিযু্ক্ত অভিষেক পাণ্ডা[
এরপরই অভিযুক্ত যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়। ইতিমধ্যেই তাকে গ্রেপ্তারও করেছে পুলিশ। কিন্তু কে ওই যুবক? কীভাবে পৌঁছেছিল মেডিক্যাল কলেজের হস্টেলের থার্ড ফ্লোরে? সে বিষয়ে এখনও অন্ধকারে সকলেই। প্রসঙ্গত, মাস খানেক আগেই মেডিক্যাল কলেজের হস্টেলের এক ছাত্রী হাসপাতালের চিকিৎসকের কাছে যৌন নির্যাতনের শিকার হয় বলে অভিযোগ উঠেছিল। সেই ঘটনার কিছু মধ্যে এবার এই কাণ্ড!
[আরও পড়ুন: ‘কোভিড ওয়ার্কার’-এর ছদ্মবেশে হানা লালবাজারের গোয়েন্দাদের, ধৃত জামতাড়া গ্যাংয়ের ৭]
সর্বশেষ খবর
-
সামুরাই সূর্যাস্ত, শিষ্য জাপানকে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলোয় গুরু ব্রাজিল
-
‘তৃণমূলের ঘুরে দাঁড়ানোর শক্তি নেই’, বঙ্গে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের ডাক কংগ্রেস নেতা বেনুগোপালের
-
এবছরই দেশে ফেরার ঘোষণা হাসিনার, কী বলল ঢাকা?
-
‘বিয়ে করতে জেলে যাচ্ছি’, টোপর পরিয়ে ‘জামাই আদর’, তৃণমূল কাউন্সিলরকে ঘিরে জনরোষ!
-
বাড়বে স্ক্রিনের সংখ্যা! ভারতীয় সিনে ইন্ডাস্ট্রির উন্নতিতে একগুচ্ছ ঘোষণা কেন্দ্রের