হাসপাতালে মৃত ট্যাংরার প্রতিবাদী যুবক, দেহ আগলে থানার বাইরে বিক্ষোভে পরিবার

অভিযুক্তদের খোঁজে চলছে তদন্ত।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ১৯, ২০১৯, ১১:৪৪

options
link
হাসপাতালে মৃত ট্যাংরার প্রতিবাদী যুবক, দেহ আগলে থানার বাইরে বিক্ষোভে পরিবার

অর্ণব আইচ: দীর্ঘ প্রায় দু’মাস লড়াইয়ের পর মৃত্যুর কাছে হার মানলেন ট্যাংরার কুন্দন যাদব। চিকিৎসকরা যুবককে মৃত বলে ঘোষণা করার পরই ট্যাংরা থানার সামনে দেহ রেখে বিক্ষোভ দেখান পরিবারের সদস্যরা। অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে সরব হন তাঁরা।

Advertisement

ঘটনার সূত্রপাত দুর্গাপুজোর নবমীর দিন। ওই দিন সন্ধেয় বাড়ি থেকে বের হন বছর কুড়ির কুন্দন যাদব। ট্যাংরার রেলওয়ে ময়দানের কাছে কুন্দনকে দেখে কটুক্তি করে চার মদ্যপ যুবক। অভিযোগ, প্রতিবাদ করলে বচসায় জড়িয়ে পড়ে দু’পক্ষ। সেই সময় কুন্দনকে ধরে বেধড়ক মারধর করে অভিযুক্তরা। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে রাতেই এনআরএস হাসপাতালে ভরতি করা হয় কুন্দনকে। অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে তাঁকে একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। পরে সেখান থেকে তাঁকে কলকাতা মেডিক্যাল কলেজে রেফার করা হয়। মঙ্গলবার রাতে সেখানেই মৃত্যু হয় কুন্দনের।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: মিড ডে মিলে পাউরুটি-বিস্কুট, হিসেবে কারচুপির অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে]

কুন্দনের মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই ক্ষোভে ফেটে পড়েন পরিবারের সদস্যরা। অভিযুক্তদের শাস্তির দাবিতে দীর্ঘক্ষণ ট্যাংরা থানার সামনে চলে বিক্ষোভ। পুলিশ সূত্রে খবর, ইতিমধ্যেই যুবককে আক্রমণের ঘটনায় জড়িত সন্দেহে রিকি রাউত ও ভিকি খটিক নামে দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তবে এখনও হদিশ বাকি ২ অভিযুক্তের। তবে খুনের চেষ্টার অভিযোগে অভিযুক্তের বিরুদ্ধে মামলা শুরু হলেও যেহেতু কুন্দনের মৃত্যু হয়েছে, সেই কারণে অভিযুক্তদের বিরুদ্ধে খুনের মামলা রুজু হবে।

Advertisement

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.