প্রাক্তন ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায়কে বেনজির আক্রমণ করেছিলেন বিজেপি নেতা সজল ঘোষের। ভারতের প্রাক্তন অধিনায়ককে ‘দালাল’ বলে আক্রমণ করেছিলেন সজল ঘোষ। সেই বিতর্কে মুখ খুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও (Abhishek Banerjee)। ধর্মতলায় এসআইআর হেনস্তার প্রতিবাদের মঞ্চ থেকে তৃণমূল সেনাপতি পালটা জবাব দিলেন, ‘সৌরভ দালাল হলে অমিত শাহ তাঁর বাড়িতে গিয়ে লুচি-আলুর দম খেয়েছিলেন কেন?’
আরও পড়ুন:
সম্প্রতি একটি অনুষ্ঠানে সৌরভকে নিয়ে কুরুচিকর মন্তব্যের অভিযোগ ওঠে সজল ঘোষের বিরুদ্ধে। সৌরভ দেশের প্রাক্তন ক্রিকেটার, ভারতকে বিশ্বকাপের মঞ্চে নেতৃত্ব দিয়েছেন। ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতিও ছিলেন। তাঁর মতো কিংবদন্তিকে সজল ঘোষ ‘দালাল’ বলায় তীব্র বিতর্ক হয়।
এবার এসআইআর হেনস্তার প্রতিবাদে ধর্মতলায় ধরনামঞ্চ থেকে পালটা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “সৌরভ যদি দালাল হন, ২০২১ সালে শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষদের বগলদাবা করে বেহালায় তাঁর বাড়িতে গিয়ে লুচি-আলুর দম খেয়ে এসেছিলেন কেন অমিত শাহ? বাঙালি তো, তাই উনি (সৌরভ) মাথানত করেননি।”
উল্লেখ্য, এসআইআর ইস্যুতে ভোটমুখী বঙ্গে রাজ্য রাজনীতিতে তোলপাড়। সাধারণ মানুষের এসআইআর হেনস্তার প্রতিবাদে ধর্মতলায় ধরনায় শামিল মমতা ও অভিষেক। শুক্রবার ওই মঞ্চ থেকে বিজেপির বিরুদ্ধে নয়া সুর বেঁধে দিলেন তৃণমূলের ‘সেনাপতি’। অভিষেক বলেন, “অপরিকল্পিত এসআইআরের জন্য ১৭২ জন সহনাগরিককে হারিয়েছি। মাটির জন্য তাঁরা প্রাণ দিয়েছেন। তাঁদের বলিদান, প্রাণ আমরা বৃথা যেতে দেব না। এবার নো ভোট টু বিজেপি নয়, বয়কট বলতে হবে। সামাজিকভাবে বয়কট করুন।”
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
রাজস্থানের পুরভোটে জেন জি-র জয়জয়কার! স্বপ্ন দেখাচ্ছেন তরুণরা
-
দেউলটি এবার শরৎচন্দ্র চট্টোপাধ্যায় স্টেশন! নাম বদলের প্রস্তাব গেল রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর দপ্তরে, চিঠি রেলমন্ত্রকেও
-
বিশ্বকাপের ছকে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দল নির্বাচন, রোহিত-হার্দিকের সুযোগ নিয়ে ফের প্রশ্নচিহ্ন!
-
‘বিগ বস’ দুর্গে দিতিপ্রিয়ার সঙ্গে বিবাদ নিয়ে জীতুকে আক্রমণ, রাজবীরের খোঁচা, ‘তোমার কেরিয়ার শেষ’
-
প্রয়াগরাজে সপা নেতাকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি! যোগী সরকারকে তুলোধোনা অখিলেশের