Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬
WBJEE Exam Date

ভোটের পরই রাজ্য জয়েন্ট পরীক্ষা, সময়সূচি জানাল বোর্ড

কবে থেকে মিলবে ফর্ম, কবেই বা জমা দেওয়ার শেষ দিন, একনজরে দেখে নিন দিনক্ষণ। তবে ফলপ্রকাশের দিনক্ষণ এখনও জানানো হয়নি।

Advertisement
পৌষালী কুণ্ডু
পৌষালী কুণ্ডু

শেষ আপডেট: মার্চ ৬, ২০২৬, ২০:৩৪

link
পৌষালী কুণ্ডু
পৌষালী কুণ্ডু

শেষ আপডেট: মার্চ ৬, ২০২৬, ২০:৩৪

options
link
ভোটের পরই রাজ্য জয়েন্ট পরীক্ষা, সময়সূচি জানাল বোর্ড zoom
রাজ্য জয়েন্ট পরীক্ষা, ফাইল ছবি।

ভোটের পরই রাজ্যে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা হবে। শুক্রবার সময়সূচি ঘোষণা করল রাজ্য জয়েন্ট বোর্ড (WBJEE Exam Date)। আগামী ২৪ মে, রবিবার একদিনে রাজ্যে দু’দফায় হবে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা হবে। কবে থেকে, কীভাবে অনলাইনে আবেদন করা যাবে, কবেই বা আবেদনের শেষ দিন, তা বিস্তারিত জানিয়েছে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। শুক্রবার এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সল্টলেকের রূপান্ন থেকে। ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার, ডেন্টাল সার্জারি বিভাগের স্নাতক পড়াশোনার জন্য রাজ্য জয়েন্ট পরীক্ষা হয়। একনজরে দেখে নিন ২০২৬ সালের রাজ্য জয়েন্ট পরীক্ষার খুঁটিনাটি।

২০২৬ সালে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার বিজ্ঞপ্তি।

জয়েন্ট বোর্ডের বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১০ মার্চ থেকে অনলাইনে ফর্ম পাওয়া যাবে। অনলাইনে ফর্মের জন্য নির্ধারিত ফি-র ভিত্তিতে তা ডাউনলোড করা যাবে। ফর্ম পাওয়া যাবে ৫ এপ্রিল পর্যন্ত। অনলাইনে পূরণ করা ফর্ম সংশোধন করার জন্য দু’দিন ধার্য করা হয়েছে। ৭ এপ্রিল থেকে ৯ এপ্রিল পর্যন্ত ফর্ম সংশোধন করা যাবে। পরবর্তী ধাপে অনলাইনেই আবেদনকারীদের পরীক্ষায় বসার জন্য অ্যাডমিট কার্ড দেওয়া হবে। তা পাওয়া যাবে ১৫ মে থেকে ২৪ মে পর্যন্ত। ২৪ মে, রবিবার রাজ্য জয়েন্টের পরীক্ষা। ওইদিন প্রথম দফায় বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত হবে অঙ্ক পরীক্ষা। পরবর্তী দফায় দুপুর ২টো থেকে বিকেল ৪টে পর্যন্ত ফিজিক্স ও কেমিস্ট্রি পরীক্ষা নেওয়া হবে। বিজ্ঞপ্তিতে এমনই জানানো হয়েছে। পরীক্ষার দিনও নির্ধারিত সময়ের মধ্যে আবেদনকারীরা অনলাইন থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে পরীক্ষায় বসতে পারবেন। তবে ফলাফল কবে প্রকাশিত হবে, সেই দিন এখনও ঘোষণা হয়নি। তা পরে জানানো হবে।

Advertisement

আগামী ১০ মার্চ থেকে অনলাইনে ফর্ম পাওয়া যাবে। অনলাইনে ফর্মের জন্য নির্ধারিত ফি-র ভিত্তিতে তা ডাউনলোড করা যাবে। ফর্ম পাওয়া যাবে ৫ এপ্রিল পর্যন্ত। অনলাইনে পূরণ করা ফর্ম সংশোধন করার জন্য দু’দিন ধার্য করা হয়েছে। ৭ এপ্রিল থেকে ৯ এপ্রিল পর্যন্ত ফর্ম সংশোধন করা যাবে। পরবর্তী ধাপে অনলাইনেই আবেদনকারীদের পরীক্ষায় বসার জন্য অ্যাডমিট কার্ড দেওয়া হবে। তা পাওয়া যাবে ১৫ মে থেকে ২৪ মে পর্যন্ত। ২৪ মে, রবিবার রাজ্য জয়েন্টের পরীক্ষা। ওইদিন প্রথম দফায় বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত হবে অঙ্ক পরীক্ষা। পরবর্তী দফায় দুপুর ২টো থেকে বিকেল ৪টে পর্যন্ত ফিজিক্স ও কেমিস্ট্রি পরীক্ষা নেওয়া হবে। বিজ্ঞপ্তিতে এমনই জানানো হয়েছে।

প্রতি বছর রাজ্যের ইঞ্জিনিয়ারিং কলেজগুলিতে স্নাতক স্তরে ভর্তির জন্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা নেওয়া হয়। ফলাফল অনুযায়ী কাউন্সেলিংয়ের মাধ্যমে পছন্দের কলেজে বিভিন্ন বিষয় নিয়ে পড়াশোনার সুযোগ পায় উচ্চমাধ্যমিক পরীক্ষা পাশ করা ছাত্রছাত্রীরা। সাধারণত ফি বছরের এপ্রিলে জয়েন্ট পরীক্ষা হয়। তবে এবছর এপ্রিলে রাজ্যে ভোটের সম্ভাবনা। সেকথা মাথায় রেখেই মে মাসে পরীক্ষার দিন ঠিক হল বলে মনে করা হচ্ছে।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.