ভারতের স্বাধীনতা আন্দোলনে ৯ আগস্ট দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্রিটিশদের বিরুদ্ধে ‘ভারত ছাড়ো’ আন্দোলন হয়েছিল এই দিনই। এবার এই আন্দোলনের ৮৪তম বার্ষিকী। সেই আন্দোলনকে স্মরণ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দেশের স্বাধীনতা সংগ্রামীদের বীরত্ব ও আত্মত্যাগকে কুর্নিশ জানালেন তিনি। সামাজিক মাধ্যমে এদিন বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী।
এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী লিখেছেন, “আজ আমরা ১৯৪২ সালের ঐতিহাসিক ভারত ছাড়ো আন্দোলনের ৮৪তম বার্ষিকী পালন করছি। পরাধীনতার শৃঙ্খল ভেঙে স্বাধীনতার সূর্যোদয় ঘটাতে সমগ্র জাতি এক বলিষ্ঠ কণ্ঠে ধ্বনি তুলেছিল সেই মন্ত্র—করেঙ্গে ইয়া মরেঙ্গে। সেই সংগ্রামে দেশের হাজার হাজার বীর সন্তান আত্মত্যাগ করেছিলেন। তাঁদের একমাত্র লক্ষ্য ছিল যেন ভবিষ্যৎ প্রজন্ম স্বাধীন ভারতে মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে পারে।” এদিন মুখ্যমন্ত্রী আরও লিখেছেন, “৯ আগস্টের এই তাৎপর্যপূর্ণ দিনে, আমি সেই সকল সাহসী স্বাধীনতা সংগ্রামীর প্রতি গভীর কৃতজ্ঞতা ও আন্তরিক শ্রদ্ধা নিবেদন করছি। তাঁদের অতুলনীয় বীরত্ব ও সর্বোচ্চ আত্মত্যাগই আজকের এই স্বাধীন ভারতের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছে, যা আমরা পরম শ্রদ্ধায় লালন করি।”
আরও পড়ুন:
Today, we observe the 84th anniversary of the historic ‘Quit India’ Movement of 1942.
To shatter the chains of subjugation and bring forth the Dawn of Freedom, the entire Nation rose in a single, powerful voice with the immortal cry: “Do or Die” (Karo Ya Maro).
During this… pic.twitter.com/zCgV6wTeOl— Suvendu Adhikari (@SuvenduWB) August 9, 2026
প্রসঙ্গত, আজ, শুক্রবার দেশে জরুরি অবস্থার সময়ে জেলে থাকা ব্যক্তিদের সম্মান জানাবে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী এদিন নিজে তাঁদের লোকতন্ত্র সেনানি নামক বিশেষ সম্মান জানাবেন। সাম্মানিক হিসেবে মাসিক ১০ হাজার টাকা দেওয়া হবে। এছাড়াও মেডিক্যালের জন্য হাজার টাকা তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রদান করা হয়েছে। রাজ্যের বিভিন্ন জায়গা থেকে এই গণতন্ত্র রক্ষার আন্দোলনে অংশ নিয়ে গ্রেপ্তার, কারাবাস ও নির্যাতনের মুখে পড়া ব্যক্তিরা উপস্থিত হবেন।
জানা গিয়েছে, পশ্চিমবঙ্গ গণতন্ত্র যোদ্ধা সম্মাননা প্রকল্পে প্রত্যেক গণতন্ত্র-যোদ্ধা আজীবন মাসে ১০ হাজার টাকা সম্মানমূল্য পাবেন। এছাড়াও মাসে হাজার টাকা চিকিৎসা-সহায়তা, সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা, প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা ও ওষুধ এবং রাজ্যের রাষ্ট্রায়ত্ত গণপরিবহণে বিনামূল্যে যাতায়াতের সুবিধাও মিলবে। তাঁদের পরিচয়পত্র দেওয়া হবে। কোনও উপভোক্তার মৃত্যু হলে তাঁর স্বামী বা স্ত্রীও নির্ধারিত সুবিধা পাবেন।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
রেড কার্পেটে ধুন্ধুমার! সেলফির অজুহাতে নিকিতাকে ঠোঁটঠাসা চুম্বন মহিলা ভক্তের, ভাইরাল ভিডিও
-
স্বস্তি ভারতীয় শিবিরে, অনুশীলনে ফিরলেন গিল, শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টে খেলবেন?
-
প্রাকৃতিক দুর্যোগ নয়, ‘নেশাগ্রস্ত’ পাইলটেই বিপর্যয়! এয়ার ইন্ডিয়া দুর্ঘটনায় চাঞ্চল্যকর রিপোর্ট
-
রাজ্যজুড়ে অভয়া দিবস পালন, স্বরচিত কবিতা পাঠ অগ্নিমিত্রার
-
তিন শর্ত মানলেই সমর্থন! বার্তা কেন্দ্রকে, ডিলিমিটেশন নিয়ে ডিএমকের দোনামনা অব্যাহত