আলিপুরে সরকারি অফিসে অগ্নিকাণ্ডের ঘটনায় এবার দায়ের হল এফআইআর। এই ঘটনায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে আলিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন দক্ষিণ ২৪ পরগনার অতিরিক্ত জেলাশাসক। ভয়ংকর এই অগ্নিকাণ্ডের নেপথ্যে কোনও ষড়যন্ত্র রয়েছে কি না তা জানতে তদন্তের দাবি জানান তিনি।
আরও পড়ুন:
মঙ্গলবার সকাল সাড়ে ৯টা নাগাদ আলিপুরের নতুন প্রশাসনিক ভবনে অবস্থিত দক্ষিণ ২৪ পরগনা জেলার অতিরিক্ত জেলাশাসকের (এডিএম) দপ্তরে আগুন লাগে। বঙ্গ রাজনীতির চর্চিত নাম জাহাঙ্গির খানের অফিসও ছিল সেখানে। খবর পেয়ে দমকল বাহিনী, পুলিশ এবং ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ আগুন নেভানোর কাজে হাত লাগান। কিন্তু রাত পর্যন্ত আগুন পুরোপুরি নেভেনি। এই পরিস্থিতিতে নিজের অফিসে অগ্নিকাণ্ডের সঠিক কারণ জানতে আলিপুর থানায় একটি এফআইআর দায়ের করেছেন এডিএম।
পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলটি সম্পূর্ণভাবে ঘিরে ফেলা হয়েছে। ইতিমধ্যেই সেখানে মোতায়েন করা হয়েছে পুলিশ পিকেট। আগুন লাগার প্রকৃত কারণ জানতে শীঘ্রই ফরেনসিক বিশেষজ্ঞদের একটি দল ঘটনাস্থল পরিদর্শনে যাবে। তাদের মতামত ও তদন্তের ভিত্তিতেই অগ্নিকাণ্ডের উৎস সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। তদন্তের স্বার্থে সমস্ত দিক খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
উল্লেখ্য, আগুন লাগার পর প্রাথমিকভাবে জানা গিয়েছিল, এসি থেকে অথবা শর্ট সার্কিটের জেরে এই পরিণতি হয়ে থাকতে পারে। তবে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত অগ্নিকাণ্ডের সঠিক কারণ বলা সম্ভব নয় বলেই জানিয়েছিলেন আধিকারিকরা। তাৎপর্যপূর্ণ বিষয় হয়, আগুন লেগেছে দক্ষিণ ২৪ পরগনার জেলা পরিষদের অফিসে। যেখানে বসতেন জাহাঙ্গির খান। ‘পুষ্পা’র গ্রেপ্তারির পরই এই অগ্নিকাণ্ডের নেপথ্যে অন্য কোনও কারণ নেই তো? এই প্রশ্নও উঠছে। এবার এই নিয়ে একটি এফআইআর দায়ের করা হল।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
গতবছরই বন্ধ করার নির্দেশ দিয়েছিল প্রশাসন, সেই নার্সিংহোমেই শিশুমৃত্যু! হুলস্থুল জামালপুরে
-
৭ মাস ধরে বন্ধ আয়ুর্বেদ হাসপাতালের অস্ত্রোপচার, সমস্যায় দূরদূরান্ত থেকে আসা রোগীরা!
-
১৫ বছরেই ইতিহাস! এশিয়াডে সোনাজয়ের সঙ্গে বৈভবের ঝুলিতে নতুন রেকর্ড
-
‘নন্দী’র পিঠে অসুরবিহীন হরগৌরী! উলুবেড়িয়ার জমিদারবাড়ির পুজোর অজানা ইতিহাস
-
পদ্মা সেতু দিয়ে মৈত্রী এক্সপ্রেস চালাতে চায় বাংলাদেশ! এবার কাটবে অচলাবস্থা?