মেসিকাণ্ডে এখনই প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসকে গ্রেপ্তার করা যাবে না। আজ এমনই নির্দেশ দিয়েছে কলকাতা হাই কোর্ট। আদালতের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে আর্জি জানাচ্ছেন মেসির ‘গোট’ ইভেন্টের অন্যতম উদ্যোক্তা শতদ্রু দত্ত। সেখানে রায় আশানুরূপ না হলে তিনি সুপ্রিম কোর্ট পর্যন্ত যাবেন বলে জানান তিনি। এদিন হাই কোর্ট অরূপকে রক্ষাকবচ দেওয়ার পর সমাজমাধ্যমে শতদ্রু পোস্ট করেন, “সুপ্রিম কোর্টে যাচ্ছি, বিচারব্যবস্থার প্রতি আস্থা আছে। “
এই বিষয়ে আরও খবর
মেসি কাণ্ডে ইতিমধ্যেই প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসকে দুই বার তলব করেছে পুলিশ। কিন্তু তিনি দুবারই হাজিরা এড়িয়েছেন। এই আবহে রক্ষাকবচ চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি। বুধবার সেই মামলার শুনানিতে তাঁকে সাময়িক স্বস্তি দিয়েছে আদালত। মেসি কাণ্ডে এখনই তাঁকে গ্রেপ্তার করা যাবে না। তবে দেওয়া হয়েছে বেশ কয়েকটি শর্তও। আদালতের নির্দেশ ছাড়া রাজ্য ছাড়তে পারবেন না অরূপ। নিম্ন আদালতে তাঁকে পাসপোর্ট জমা রাখতে হবে। এর পাশাপাশি মেসির এত কাছাকাছি আসার জন্য প্রাক্তন মন্ত্রীকে তীব্র ভর্ৎসনাও করে আদালত। অরূপকে রক্ষাকবচ দেওয়ার এই সিদ্ধান্তে অখুশি শতদ্রু। তাই হাই কোর্টের সিঙ্গল বেঞ্চের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যাচ্ছেন তিনি। সেখানে আশানুরূপ রায় না হলে সুপ্রিম কোর্টে যাবেন শতদ্রু।
যুবভারতীতে মেসি কাণ্ডে সবার আগে গ্রেপ্তার করা হয়েছিল মেসি ইভেন্টের মূল উদ্যোক্তা শতদ্রু দত্তকে। পরে তিনি জামিন পান। শতদ্রু বলেন, “আমার জামিনের আবেদন ৫ বার খারিজ করে দেওয়া হয়। বলা হয়েছিল, আমি প্রভাবশালী ব্যক্তি। তথ্যপ্রমাণ নষ্ট করতে পারি। তবে আমার থেকে অনেক বেশি প্রভাবশালী অরূপ বিশ্বাস। উনি তো রাজনীতিবিদ। উনি আরও বেশি তদন্ত প্রভাবিত করতে পারেন। এর ভিত্তিতে হাই কোর্টের রক্ষাকবচের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করব।” অরূপের পুলিশি তলব এড়ানোর ঘটনা নিয়েও কটাক্ষ করেন শতদ্রু।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
বেসরকারি স্কুলের সিকরুমে কন্ডোম! উদ্ধার লক্ষ লক্ষ টাকা, কাঁচরাপাড়ায় ব্যাপক চাঞ্চল্য
-
আইএসএল জয় উদযাপন, শহরে বিশেষ অনুষ্ঠান ‘ইস্টবেঙ্গল উত্তরাধিকার’ সমষ্টির
-
বাড়ির আইনি দখল নিতে গিয়ে আক্রান্ত পুলিশ, হাসপাতালে তালতলার এস আই
-
‘মহান প্রধানমন্ত্রী, জ্ঞানী ব্যক্তি’, ‘দীর্ঘতম’ সময়ের প্রধানমন্ত্রী হওয়ার পর ‘বন্ধু’ মোদিকে শুভেচ্ছা ট্রাম্পের
-
বন্ধ ‘থ্রেট কালচার’, অভয়া কাণ্ডে যুক্তদের সাজা, স্বাস্থ্যমন্ত্রীর চেয়ারে বসে আর কী অঙ্গীকার শারদ্বতের?



