দূরপাল্লার ট্রেন, লোকাল ট্রেনের পর এবার বাড়তে চলেছে মেট্রোর জরিমানাও। বিনা টিকিটে ধরা পড়া থেকে মেট্রোচত্বরে ধূমপান, কোনওরকম অশালীন অচরণ, ঝামেলা ইত্যাদি করলেই নয়া আইনে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ।
আরও পড়ুন:
এবার বিনা টিকিটে মেট্রোয় ধরা পড়লে ২৫০ টাকার বদলে মেট্রোতেও জরিমানা দিতে হবে ৫০০ টাকা। অনেকেই কম ভাড়ার টিকিট কেটে বেশি দূরত্বে যাতায়াত করতে গিয়ে ধরা পড়েন। কেউ কেউ বেরোনোর সময় এক ব্যক্তির সঙ্গে আরেকজনও গেট দিয়ে বেরিয়ে যান। তাঁদেরও বিনা টিকিটের যাত্রী হিসাবেই গণ্য হবেন। মেট্রোতেও চালু হচ্ছে জন বিশ্বাস আইন, ২০২৬। সেই মতোই কলকাতা মেট্রোতে (Kolkata Metro) জরিমানা নির্ধারিত করা হয়েছে বিভিন্ন ক্ষেত্রে। সেই মতোই প্রতি স্টেশনে বিজ্ঞাপন দেওয়ার কাজও শুরু হয়েছে।
মেট্রোর তরফে জানানো হয়েছে, মেট্রোর কোচ, কামরা বা ভূগর্ভস্থ স্টেশনে ধূমপান সম্পূর্ণ নিষিদ্ধ। ধূমপান করলে ২,০০০ টাকা জরিমানা দিতে হবে। এমনকী, টিকিট বা পাস বাজেয়াপ্ত করা হতে পারে। জরিমানা দিতে অস্বীকার করলে আদালতে হাজির করা হবে ও ৫,০০০ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। মদ্যপ অবস্থায় অন্য যাত্রীদের বিরক্ত করলে মেট্রো থেকে নামিয়ে দেওয়া হবে। পাশাপাশি ১,০০০ টাকা পর্যন্ত জরিমানা, ২৪ ঘণ্টা পর্যন্ত কারাদণ্ড বা উভয় শাস্তি হতে পারে।
এ ছাড়া মেট্রো চত্বরে অশালীন ভাষা ব্যবহার, অশোভন আচরণ বা যাত্রীদের অসুবিধা সৃষ্টি করলে ২৫০ টাকা পর্যন্ত জরিমানা ও টিকিট বাতিল করা হতে পারে। তবে শুধু যাত্রীরাই নয়, কর্মীদের জন্যও রয়েছে আইন। জানানো হয়েছে, দায়িত্ব পালনকালে কোনও মেট্রো কর্মী মদ্যপ অবস্থায় ধরা পড়লে এক বছর পর্যন্ত কারাদণ্ড, জরিমানা বা উভয় শাস্তির বিধান রয়েছে। মেট্রো সূত্রে খবর, অনুমতি ছাড়া মেট্রো ট্র্যাক বা নিষিদ্ধ এলাকায় প্রবেশ করলে ৫০০ টাকা জরিমানা হবে। জরিমানা দিতে অস্বীকার করলে তিন মাস পর্যন্ত কারাদণ্ড, ৫ হাজার টাকা পর্যন্ত জরিমানা বা উভয় শাস্তি হতে পারে।
কলকাতা মেট্রো কর্তৃপক্ষের আবেদন, সকল যাত্রী যেন নিয়ম মেনে চলেন, নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে প্রশাসনকে সহযোগিতা করেন। মেট্রোর আধিকারিকরা জানাচ্ছেন, ইতিমধ্যেই যাত্রীদের সচেতন করার কাজ তাঁরা শুরু করেছেন।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
একটা ভুলেই হাতছাড়া ভারতের জয়! বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আশা দেখছেন শুভমান?
-
পাকিস্তানের ‘যম’ সুদর্শন! ‘এস-৪০০-এর সন্ধানে ভারতে গুপ্তচর নামান মুনির’, দাবি প্রাক্তন এয়ার মার্শালের
-
স্ত্রীকে চাকরি, অর্থ সাহায্য, সুনীল সিংয়ের নিহত আপ্ত সহায়কের পরিবারের পাশে অর্জুন
-
‘সংখ্যাগরিষ্ঠ জেন জি আরএসএসে আছে’, দাবি বিজেপি নেতার
-
৭২ ঘণ্টায় ভাঙবে চিনের আরও এক হিমবাহ হ্রদ! ‘মৃত্যুপুরী’ নেপালে নয়া আতঙ্ক, ‘বন্ধুত্বে’র খেসারত দিচ্ছে কাঠমান্ডু?