Annapurna Yojana

একসঙ্গে নয় অন্নপূর্ণা-বিধবা ভাতা! বেছে নিতে হবে যে কোনও একটি, নির্দেশিকা নবান্নের

রাজ্যের নারী, শিশু ও সমাজ কল্যাণ দপ্তরের সচিবের জারি করা নির্দেশিকা পাঠানো হয়েছে কলকাতা পুরসভার কমিশনার এবং রাজ্যের সমস্ত জেলাশাসকদের।

মলয় কুণ্ডু
মলয় কুণ্ডু

শেষ আপডেট: সেপ্টেম্বর ২২, ২০২৬, ১৯:৪২

options
link
একসঙ্গে নয় অন্নপূর্ণা-বিধবা ভাতা! বেছে নিতে হবে যে কোনও একটি, নির্দেশিকা নবান্নের

আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অন্নপূর্ণা বা বিধবাভাতা, দু’টি একসঙ্গে কোনওভাবেই পেতে পারেন না উপভোক্তা। কেবলমাত্র একটি যোজনার অর্থ সাহায‌্যই মিলবে। দু’টি প্রকল্পের সুবিধা যাঁরা এতদিন একসঙ্গে পেতেন, এবার থেকে তাঁদের যে কোনও একটি বেছে নিতে নির্দেশিকা জারি করল রাজ্য সরকার। রাজ্যের নারী, শিশু ও সমাজ কল্যাণ দপ্তরের সচিবের জারি করা নির্দেশিকা পাঠানো হয়েছে কলকাতা পুরসভার কমিশনার এবং রাজ্যের সমস্ত জেলাশাসকদের।

Advertisement

রাজ্য সরকার অন্নপূর্ণা যোজনার মাধ্যমে মাসে ৩ হাজার টাকা এবং বিধবা ভাতা প্রকল্পে মাসে ১,৫০০ টাকা করে দেয়। জারি করা নির্দেশিকা অনুযায়ী, যেসব বিধবা ভাতা প্রাপক বর্তমানে অন্নপূর্ণা যোজনার সুবিধা পাচ্ছিলেন, তাঁরা কোন ভাতাটি চালু রাখতে চান এবং কোনটি ছেড়ে দিতে চান, তা তাঁদের লিখিতভাবে জানাতে হবে। এর জন‌্য নির্দিষ্ট ফর্ম পূরণ করতে হবে উপভোক্তাকে। যে সমস্ত উপভোক্তা বিধবা ভাতার সঙ্গে অন্নপূর্ণা যোজনার অর্থ সাহায‌্য পান, তাঁদের তালিকা সমর্থ পোর্টালে রয়েছে বলে জানানো হয়েছে। পুরসভার কমিশনার এবং রাজ্যের সমস্ত জেলাশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে, তাঁরা কোন যোজনার অর্থ সাহায‌্য নেবেন, সেই ‘অপশন’ সংগ্রহ করে তা আগামী ২৯ সেপ্টেম্বরের মধ্যে পোর্টালে আপলোড করতে হবে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছিলেন, কোনও একজন উপভোক্তা বিধবা ভাতা ও অন্নপূর্ণা যোজনা দুটির টাকা পাবেন না। কেবলমাত্র দিব্যাঙ্গ ভাতা ও কৃষক বন্ধু ভাতার সঙ্গে অন্নপূর্ণা যোজনার ভাতা পাওয়া যাবে। এবার এবিষয়ে নির্দেশিকা জারি করে জানিয়ে দিল রাজ্য।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.