Ayushman Bharat

আয়ুষ্মানে ছোট নার্সিংহোমেও মিলবে ৫ লক্ষ পর্যন্ত ক্যাশলেস সুবিধা, পিছিয়ে পড়াদের জন্য বড় ঘোষণা স্বাস্থ্যদপ্তরের

স্বাস্থ্যমন্ত্রী ডা. শারদ্বত মুখোপাধ্যায় জানিয়েছেন, ১৬ আগস্ট সরকারিভাবে আয়ুষ্মান ভারত পরিষেবা উদ্বোধন হচ্ছে বাংলায়। প্রতিটি ছোট-মাঝারি নার্সিংহোমে মিলবে আয়ুষ্মান ভারত কার্ডের সুবিধা।

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: আগস্ট ৮, ২০২৬, ১৯:১৯

options
link
আয়ুষ্মানে ছোট নার্সিংহোমেও মিলবে ৫ লক্ষ পর্যন্ত ক্যাশলেস সুবিধা, পিছিয়ে পড়াদের জন্য বড় ঘোষণা স্বাস্থ্যদপ্তরের

বঙ্গে ছোট ও মাঝারি নার্সিং হোমের সংখ্যা আড়াই হাজার। সেগুলিতেও ৫ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুযোগ পাবেন সাধারণ মানুষ। পিছিয়ে পড়া মানুষ আয়ুষ্মান ভারত (Ayushman Bharat) যোজনায় এই সুবিধা পাবেন। আর্থিকভাবে পিছিয়ে পড়াদের জন্য বড় ঘোষণা স্বাস্থ্য দপ্তরের।

Advertisement

শুক্রবার ছোট-মাঝারি নার্সিংহোমের সংগঠন ‘অ্যাসোসিয়েশন অফ প্রাইভেট হসপিটাল অ্যান্ড নার্সিং হোম’-এর সঙ্গে বৈঠক করেন স্বাস্থ্যমন্ত্রী ডা. শারদ্বত মুখোপাধ্যায়। দীর্ঘ বৈঠকে হাজির ছিলেন বেসরকারি নার্সিংহোম সংগঠনের সভাপতি অভিজিৎ মণ্ডল, সম্পাদক ডা. রাজীব পাণ্ডে। এ দিন বৈঠকে অনলাইনেও হাজির ছিলেন বহু নার্সিংহোমের মালিক। বৈঠক শেষে স্বাস্থ্যমন্ত্রী ডা. শারদ্বত মুখোপাধ্যায় জানিয়েছেন, ১৬ আগস্ট সরকারিভাবে আয়ুষ্মান ভারত পরিষেবা উদ্বোধন হচ্ছে বাংলায়।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এই প্রকল্পে এক হাজারটিরও বেশি অস্ত্রোপচার-চিকিৎসা বিনামূল্যে হয়। তার জন্য রয়েছে নির্দিষ্ট রেট। যে সমস্ত ছোট-মাঝারি নার্সিংহোমের এনএবিএইচএল স্বীকৃতি রয়েছে তারা সংশ্লিষ্ট অস্ত্রোপচারের জন্য ১০ শতাংশ টাকা বেশি পাবে। প্রতিটি ছোট-মাঝারি নার্সিংহোমে মিলবে আয়ুষ্মান ভারত কার্ডের সুবিধা।

Advertisement

বাংলায় স্বাস্থ্যক্ষেত্রে বেসরকারি বিনিয়োগ যাতে আরও বাড়ে তা নিয়ে এ দিন বৈঠকে সদর্থক আলোচনা হয়েছে। বাংলায় এতদিন নার্সিংহোম খোলা ছিল ঝক্কির। হাজারো লাইসেন্স লাগে নার্সিংহোম খুলতে। একেকটি নার্সিংহোমে ডে কেয়ার সেন্টার খুলতে লাগে ক্লিনিক্যাল এস্টাব্লিশমেন্ট লাইসেন্স আবার আল্ট্রাসোনোগ্রাফি মেশিন ব্যবহার করতে লাগে লাইসেন্স। পিসিপিএনডিটি নার্সিংহোমের অগ্নিনির্বাপণ ব্যবস্থা যথাযথ কি না, তা খতিয়ে দেখে তবেই মেলে ফায়ার লাইসেন্স। এই সমস্ত লাইসেন্সের ঘুরতে হত আলাদা আলাদা দপ্তরে। এবার সমস্ত লাইসেন্সের জন্য ওয়ান উইনডো সিস্টেম চালু করছে স্বাস্থ্যদপ্তর। বৈঠক শেষে স্বাস্থ্যমন্ত্রী ডা. শারদ্বত মুখোপাধ্যায় জানিয়েছেন, বেসরকারি নার্সিংহোম কর্তৃপক্ষ অনুরোধ করেছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.