অর্ণব আইচ ও বিধান নস্কর: বাংলাদেশের সাংসদ খুনের ঘটনায় নিউটাউনে আবাসনের সেপটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার হল মাংসের টুকরো। মিলেছে প্রায় সাড়ে তিন কেজি ওজনের টুকরো করা মাংস। গায়ে মাখানো ছিল হলুদ। মিলেছে চুলও। এই মাংস বাংলাদেশের সাংসদের কিনা তা ফরেনসিক তদন্ত করে দেখা হবে।
মঙ্গলবার সকালেই সাংবাদিক বৈঠক করে বাংলাদেশ পুলিশের গোয়েন্দা প্রধান হারুণ আর রশিদ জানিয়েছিলেন যে ফ্ল্যাটে সাংসদ আনোয়ারুল আজিম আনারকে খুন করা হয়েছে সেখানকার সোয়ারেজ লাইন এবং সেপটিক ট্যাংক খুলে দেখা হবে। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদে তদন্তকারীরা আভাস পেয়েছেন যে সাংসদের দেহের টুকরো সেপটিক ট্যাঙ্কে থাকতে পারে। বলে রাখা দরকার, খুনের তদন্তে নেমে এই প্রথম দেহাংশ হাতে পেলেন তদন্তকারীরা। তবে ফরেনসিক পরীক্ষায় আগে উদ্ধার হওয়া দেহাংশ কার, সে বিষয়ে নিশ্চিত হওয়া যাবে না।
[আরও পড়ুন: রাসেলকে ‘লুট পুট গ্যায়া’ শেখালেন অনন্যা! ভাইরাল ভিডিও]
ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে, আজিমকে খুনের পর তাঁর দেহের মাংস ও হাড় আলাদা করে ফেলে এই জিহাদ ও তার সঙ্গী সিয়াম। মাংস ও হাড় আলাদা করা হয়। একেকটি মাংসের টুকরো ছিল ৭০ থেকে ১০০ গ্রাম। পেশায় কশাই আন্দাজে মাংস কেটে তার সঙ্গে থাকা ছোট ওজনযন্ত্রে কয়েকটি মাংসের টুকরো ওজন করে দেখেও নিয়েছিল। আজিমের মাথা আধখানা করে তা-ও টুকরো টুকরো করে দেওয়া হয়। জিহাদের দাবি, মাথার টুকরো অন্য দুই অভিযুক্ত মোস্তাফিজুর ও ফয়জল অন্যান্য টুকরোর সঙ্গে আলাদা ট্রলিতে পুরেছিল। ওই টুকরোগুলি দু’জন বনগাঁ সীমান্তের কাছে যশোর রোডের উপর ফেলে দেয়। যদিও খালে ডুবুরি নামিয়ে তল্লাশি চালিয়ে এখনও কিছুই উদ্ধার করতে পারেনি তদন্তকারীরা। সেই অন্ধকারে এই প্রথম আশার আলো দেখলেন তদন্তকারীরা। আবাসনের সোয়ারেজ পাইপ ভেঙে, সেপটিক ট্যাঙ্কে তল্লাশি চালিয়ে দেহাংশ উদ্ধার হল।
[আরও পড়ুন: রাখি সাওয়ান্তের HIV! খবর পেয়ে হাসপাতালেই ভেঙে পড়লেন অভিনেত্রী]
সর্বশেষ খবর
-
চলতি মাসেই ঠিক হয়ে যাবে চেন্নাইয়ের নতুন কোচ! শেষ কথা বলবেন ধোনিই, দৌড়ে এগিয়ে কে?
-
প্রেমিকের কাছে পালান স্ত্রী, খুঁজে বিয়ে দিয়ে জওয়ান স্বামী বললেন, ‘যে ভালো রাখবে তাঁর সঙ্গেই থাকো’
-
নেতাজিকে অপমান! জাতীয় পতাকা-সুভাষের ছবি নিয়ে প্রতিবাদে পথ হাঁটছেন বৃদ্ধ
-
জিআই ট্যাগ পাচ্ছে নয়া বাজারের ক্ষীর দই, উচ্ছ্বাস দক্ষিণ দিনাজপুরে
-
বাংলাদেশে ফের রহস্যমৃত্যু হিন্দুর! অফিসেই ঝুলন্ত দেহ উদ্ধার সাংবাদিকের