হাজিরার মাত্র কয়েক ঘণ্টা আগেই সোশাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ পোস্ট। সোশাল মিডিয়ায় তিনি লেখেন, ‘আলবিদা ক্যানিং, ফিরে দেখা হবে, কথা হবে’। আর তারপরই নির্ধারিত সময়ের কিছুটা আগে সিআইডি তলবে ভবানীভবনে পৌঁছন ক্যানিং পশ্চিমের ঋতপন্থী বিধায়ক পরেশরাম দাস (Paresh Ram Das)। হাজিরা দিতে যাওয়ার আগে কেন এমন পোস্ট করলেন, তা নিয়ে চলছে তীব্র চাপানউতোর।
আরও পড়ুন:
গত ২০২৩ সালে পঞ্চায়েত নির্বাচনের সময়ে বিরোধীদের উপর হামলা, বোমাবাজির অভিযোগ উঠেছিল। বিরোধীদের নির্বাচনে অংশ নিতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছিল পরেশরামের বিরুদ্ধে। শুধু তাই নয়, প্রভাব খাটিয়ে পঞ্চায়েতে নিজেদের পছন্দের সদস্য ও প্রধানকে বসানোরও অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। যদিও সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছিলেন তৃণমূল বিধায়ক। এরই মধ্যে পরেশরামের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ সামনে আসায় গোটা বিষয়টি নিয়ে নতুন করে তদন্ত শুরু করেছে সিআইডি। এক মহিলা অভিযোগ করেছিলেন, ২০২৩-এ পঞ্চায়েত নির্বাচনের আগে তাঁর স্বামীকে পঞ্চায়েত সদস্যের টিকিট পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ৪ লক্ষ টাকা দাবি করেছিলেন পরেশরাম। ওই মহিলার দাবি, টাকা দিয়ে অস্বীকার করায় ওই মহিলাকে বিধায়ক আটকে রেখে নির্যাতন করেছিলেন বলে অভিযোগ।
অভিযোগ, ঘটনার পর পুলিশের কাছে গেলেও তাঁর অভিযোগের ভিত্তিতে কোনও মামলা দায়ের করেনি পুলিশ। ঘটনার প্রায় ৩ বছর পার। রাজ্যে পালাবদলের পর ফের পুলিশের দ্বারস্থ হন ওই মহিলা। ক্যানিংয়ের এসডিপিও-র কাছে লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। সেই অভিযোগের ভিত্তিতেই মামলা দায়ের করে তদন্ত শুরু করে ক্যানিং থানা। এবার গোটা বিষয়টি খতিয়ে দেখতে একের পর এক সিআইডির সমন যায় বিধায়কের কাছে। তিনবার হাজিরা এড়িয়ে আইনজীবী মারফত চিঠি দিয়েছেন তদন্তকারীদের। তবে চতুর্থবারের তলবে সাড়া দিলেন বিধায়ক।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
মধ্যরাতে গ্রেটার নয়ডায় চলন্ত এসি বাসে আগুন, ঝলসে মৃত ৯, প্রাণ বাঁচাতে ঝাঁপ বহু যাত্রীর
-
জিটি রোড ও বাসরুটে আর চলবে না টোটো! নির্দেশিকা কার্যকরে কড়া পরিবহণদপ্তর
-
পড়ুয়া-পরিকাঠামোহীন! ডিসেম্বরে আরও প্রায় ৩০০ মাদ্রাসা বন্ধ হচ্ছে বাংলায়
-
সাতসকালে কালীঘাটে সস্ত্রীক গৌতম আদানি, দুপুরে হাসপাতালের ভিত্তিপ্রস্তর, বৈঠক মুখ্যমন্ত্রীর সঙ্গে
-
বাংলায় বিনিয়োগে আগ্রহী আম্বানি, আসতে পারে প্রতিনিধি দল, বড় ঘোষণা শুভেন্দুর