Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৪ আশ্বিন ১৪৩৩
  • সোমবার
  • ২১ সেপ্টেম্বর ২০২৬

কঙ্কালসার দশা বাঘ-সিংহদের! আলিপুর চিড়িয়াখানার ‘চূড়ান্ত উদাসীনতা’ চাক্ষুষ করে হতবাক বনমন্ত্রী

নতুন মন্ত্রিসভায় দায়িত্ব পেতেই যৌথভাবে আলিপুর চিড়িয়াখানায় অভিযানে নামেন রাজ্যের বনমন্ত্রী মনোজ ওরাওঁ ও বন প্রতিমন্ত্রী দিবাকর ঘরামি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২১, ২০২৬, ১০:০৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২১, ২০২৬, ১০:০৪

options
link
কঙ্কালসার দশা বাঘ-সিংহদের! আলিপুর চিড়িয়াখানার ‘চূড়ান্ত উদাসীনতা’ চাক্ষুষ করে হতবাক বনমন্ত্রী zoom
ফাইল ছবি।
Advertisement

রুগ্ন চেহারা, ঢুকে গেছে চোখ। পর্যাপ্ত খাবারের অভাবে রোগা হয়েছে হাতিও। শিয়াল-হরিণদেরও একই দশা। আলিপুর চিড়িয়াখানার পশু-পাখিদের স্বাস্থ্য ও রক্ষণাবেক্ষেণে উদাসীনতা দেখে উদ্বেগ প্রকাশ করে রাজ্যের বন দপ্তর। নতুন মন্ত্রিসভায় দায়িত্ব পেতেই যৌথভাবে আলিপুর চিড়িয়াখানায় অভিযানে নামেন রাজ্যের বনমন্ত্রী মনোজ ওরাওঁ ও বন প্রতিমন্ত্রী দিবাকর ঘরামি। আর সেখানে যেতেই চিড়িয়াখানার পশু-পাখি করুণ দশা দেখে হতবাক মন্ত্রীরা।

চিড়িয়াখানার পরিচালন ব্যবস্থা, জীবজন্তুর স্বাস্থ্যের অবনতি এবং খাবারের গুণমান নিয়ে একগুচ্ছ অনিয়ম নজরে আসে তাঁদের। প্রতিটি খাঁচায় ঘুরে ঘুরে কর্তৃপক্ষকে কড়া বার্তা দেন মন্ত্রীরা। বনমন্ত্রী মনোজ ওরাওঁ বলেন, “যে সমস্ত জীবজন্তুকে চিড়িয়াখানায় রাখা হয়েছে, তাদের সুস্থ রাখা বন দপ্তরের প্রাথমিক দায়িত্ব। এখানে এসে একাধিক গাফিলতি আমাদের চোখে পড়েছে। সবকিছু দ্রুত ঠিকঠাক করতে হবে। নির্দেশ অমান্য করা হলে আমরা কঠিন পদক্ষেপ করব।”

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

চিড়িয়াখানায় পরিদর্শনের অভিজ্ঞতা নিয়ে পূর্বতন সরকারের নজরদারির অভাবকে দায়ী করেছেন বন প্রতিমন্ত্রী দিবাকর। তিনি বলেন, “ভবানীপুর বিধানসভা কেন্দ্রের মধ্যেই আলিপুর চিড়িয়াখানা পড়ে। ১৫ বছর এই কেন্দ্রের বিধায়ক ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অথচ এখানে সংশ্লিষ্ট বনমন্ত্রীর কোনও নজরদারি ছিল না।” বাঘ-সিংহদের মতো মাংসাশী পশুদের কঙ্কালসার চেহারা দেখে উদ্বেগপ্রকাশ করেন তিনি।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.