মমতা বন্দ্যোপাধ্যায়

‘গরিব মানুষের দল হয় না’, রেশন কার্ড ইস্যুতে সর্বদল বৈঠকের আবেদন মুখ্যমন্ত্রীর

খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে এই বিষয়ে তৎপর হতে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী৷

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২৮, ২০১৯, ১৫:১০

options
link
‘গরিব মানুষের দল হয় না’, রেশন কার্ড ইস্যুতে সর্বদল বৈঠকের আবেদন মুখ্যমন্ত্রীর

রাহুল চক্রবর্তী: নাগরিকপঞ্জি নিয়ে ভয় পেয়ে অনেকেই এখন রেশন কার্ডকে পরিচয়পত্র হিসাবে রাখতে চাইছেন। তাই রাজ্যের সকল মানুষের কাছে রেশন কার্ড পৌঁছে দিতে, সর্বদল বৈঠকের প্রস্তাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিষয়টি নিয়ে রাজনীতি না করে, সমস্ত রাজনৈতিক দলকে এই উদ্যোগে সাহায্য করার অনুরোধ করলেন তিনি। রেশন কার্ড দিতে এদিন বিধানসভা থেকেই খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ও বিডিওদের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী৷

Advertisement

[ আরও পড়ুন: ‘বন্দুকের সামনে লড়বে এমন নেতা বাছব’, টিএমসিপির প্রতিষ্ঠা দিবসে বার্তা মমতার ]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো সমস্ত বিডিও অফিসে হতে চলেছে ক্যাম্প৷ আগামী ৯ থেকে ২৬ সেপ্টেম্বর এই শিবির হবে। ১০ হাজার টাকার নিচে আয়ের সবাইকে কার্ড দেবে রাজ্য। এদিন রেশন কার্ডের বিষয়ে আলোচনার সময় মুখ্যমন্ত্রী বলেন, ‘‘এই এনআরসির জন্য মানুষের মনে ভয় ঢুকে গিয়েছে। একটা পরিচয়পত্র হিসেবে সবাই রেশন কার্ডকে রাখতে চাইছে। কিন্তু সবাই রেশন তুলতে যান না। তাই একটা সমীক্ষার প্রস্তাব দিচ্ছি। কারা পরিচয়পত্র হিসেবে রেশন কার্ড রাখতে চান এবং কারা রেশন তোলেন। এ বিষয়ে নতুন করে ভাবর সময় এসেছে।’’ জানা গিয়েছে, এরপরই বিষয়টি খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে দেখতে বলেন মুখ্যমন্ত্রী৷ জ্যোতিপ্রিয় মল্লিকের উদ্দেশে বলেন, ‘‘আমি খাদ্যমন্ত্রীকে বলব, একটা সর্বদল বৈছক ডাকুন। গরিব মানুষের কোনও দল হয় না। তাই এই রেশন কার্ডের বিষয়ে সর্বদল বৈঠক ডেকে পরামর্শ নেওয়া উচিত৷’’

Advertisement

[ আরও পড়ুন: প্রেমে প্রতারণা করেছেন রেডিও জকি! ফেসবুকে আত্মহত্যার হুমকি যুবতীর ]

এর আগে প্রশাসনিক বৈঠক থেকেই ডিজিটাল রেশন কার্ডের বিষয়ে ক্ষোভ উগরে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমলাদের উদ্দেশে ধমক দিয়ে বলেন, “আপনারা কী করছেন? যার পাওয়ার কথা নয়, সে পাচ্ছে। আর যার দরকার, সে পাচ্ছে না…রেশন ডিলাররা চাল তুলে নিয়ে অন্য জায়গায় বেচে দিচ্ছে। আমার কাছে সব খবর আছে।’’ এখানেই শেষ নয়, মুখ্যমন্ত্রী সাফ জানিয়েদেন, ডিজিটাল রেশন কার্ড নিয়ে কোনও অভিযোগ শুনবেন না তিনি৷ জানা গিয়েছে, ডিজিটাল রেশন কার্ড হওয়ার পর বহু লোক রেশনের সুবিধে থেকে বঞ্চিত হয়েছে। যে খবর পৌঁছে গিয়েছে মুখ্যমন্ত্রীর কান পর্যন্ত৷ আর সেজন্যই প্রথমে প্রশাসনিক বৈঠকে এবং তারপর বিধানসভায়, এই বিষয়ে ক্ষোভপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.