Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩০ ভাদ্র ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
আত্মহত্যার হুমকি

প্রেমে প্রতারণা করেছেন রেডিও জকি! ফেসবুকে আত্মহত্যার হুমকি যুবতীর

ফেসবুকে একটি লাইভও করেন ওই যুবতী।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২৮, ২০১৯, ১২:৪৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২৮, ২০১৯, ১২:৪৬

options
link
প্রেমে প্রতারণা করেছেন রেডিও জকি! ফেসবুকে আত্মহত্যার হুমকি যুবতীর zoom
Advertisement

ব্রতদীপ ভট্টাচার্য: প্রেমের নামে প্রতারণা করার অভিযোগ উঠল এক রেডিও জকির বিরুদ্ধে। সোশ্যাল মিডিয়ায় অমিতাভ রায়চৌধুরি ওরফে আরজে অমিতের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে আত্মহত্যার হুমকি দিলেন এক যুবতী। এমনকী নিজের ফেসবুক প্রোফাইলে এও লিখে দেন, তাঁর মৃত্যুর জন্য দায়ী থাকবেন ওই আরজে-ই।

মঙ্গলবার থেকে ওই রেডিও জকিকে দুষে গায়ে কাঁটা দেওয়ার মতো একের পর এক পোস্ট করতে থাকেন ওই যুবতী। ঋতু রায় চৌধুরির নামের ফেসবুক প্রোফাইল থেকে এই পোস্টগুলি করা হয়েছে। যিনি পেশায় ফটোগ্রাফার। ফেসবুকে কখনও হাত কাটার ছবি আপলোড করেছেন, তো কখনও হাতের তালুতে খান দশেক ট্যাবলেট রেখে ছবি পোস্ট করেছেন। ইঁদুর মারার বিষ পর্যন্ত ছাড়েননি তিনি। বেলা তিনটে থেকে ফেসবুকে আরজে অমিতের বিরুদ্ধে একের পর এক অভিযোগের বাণ ছুঁড়তে শুরু করেন তিনি। প্রথম পোস্টে লেখেন, “আমি স্বেচ্ছায় যাচ্ছি, হয়তো আর ফেরা হবে না।” তারপর ইঁদুর মারার বিষ থেকে ঘুমের ওষুধের ছবি পোস্ট করেন। শেষ পোস্টটিতে লেখেন, “আমার মৃত্যুর জন্য দায়ী থাকবে শুধুমাত্র আরজে অমিত।”

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: আধুনিকীকরণে জোর, ৭২টি অত্যাধুনিক গাড়ি কিনল কলকাতা পুলিশ]

তার মধ্যে আবার ফেসবুকে একটি লাইভও করেন ওই যুবতী। কিন্তু নিজের চেহারা দেখাননি তিনি। তাঁর বক্তব্য, স্ত্রীর সঙ্গে শুধু কাগজে-কলমে সম্পর্ক রয়েছে বলে দিনের পর দিন আরজে অমিত তাঁর সঙ্গে প্রেম চালিয়ে যান। এও বলেছিলেন, স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয়ে গিয়েছে। শুধু আইনি প্রক্রিয়ায় ডিভোর্স বাকি। এমনকী আরজে অমিত আর ওই যুবতী শাস্ত্র মতে বিয়েও করেছেন বলে দাবি যুবতীর। কিন্তু এখন অমিতাভ রায়চৌধুরি সেই সম্পর্ক মানতে অস্বীকার করছেন। শেষ পোস্টটি দেওয়ার সঙ্গে সঙ্গেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। একের পর এক কমেন্ট পড়তে থাকে সেখানে। ওই যুবতীর ফেসবুকের বন্ধুরা তাঁর বাড়ির লোকেদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টাও করেন। কয়েকজন কমেন্টে জানান ওই যুবতীর দিদির সঙ্গে কথা হয়েছে, তিনি ঠিক আছেন। কিন্তু সেখানেই তো শেষ নয়। যাঁর বিরুদ্ধে এত অভিযোগ তাঁর প্রতিক্রিয়ার অপেক্ষায় রয়েছেন সকলে। তবে ওই যুবতীর এহেন কার্যকলাপ দেখে অনেকেরই বক্তব্য, এটা যে সম্পূর্ণ সত্যি তা বলা কঠিন।

প্রথমত অভিযোগকারিণী একতরফা অভিযোগ করেছেন। সেখানে কোনও প্রমাণ নেই। ঘটনা যদিও বা সত্যি ধরে নেওয়া হয়, ফেসবুক প্রোফাইলটি ভুয়ো কি না তা এখনও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। কেউ উদ্দেশ্যপ্রণোদিতভাবে ওই রেডিও জকিকে বিপাকে ফেলার জন্যও এমনটা করে থাকতে পারে। এ আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। যুবতীকে পুলিশে যাওয়ার পরামর্শও দিয়েছেন অনেকে।

[আরও পড়ুন: বিপুল পরিমাণে বাড়ছে জরিমানা, কেন্দ্রের নয়া ‘মোটর যান আইন’ মানতে নারাজ রাজ্য]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.