সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়: পুরনো পরিকাঠামো বদলে, এবার আধুনিকীকরণের পথে কলকাতা পুলিশ৷ ফোর্সকে আরও সক্ষম করার স্বার্থে ৭২টি অত্যাধুনিক নতুন গাড়ি কিনল লালবাজার৷ সূত্রের খবর, কয়েক কোটি টাকার বিনিময়ে ৭২টি টিইউভি গাড়ি কিনল কলকাতা পুলিশ৷ আগামী বৃহস্পতিবার যার মধ্যে ৫৬টি গাড়ির উদ্বোধন হতে চলেছে৷ উদ্বোধন করবেন কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা৷ এরপর ধীরে ধীরে বাকি গাড়িগুলিও চলে আসবে লালবাজারের হাতে৷
[ আরও পড়ুন: হেয়ার স্কুলে শিক্ষক নিয়োগের দাবি, কলেজ স্ট্রিটে অবরোধ অভিভাবকদের ]
জানা গিয়েছে, প্রথম ধাপে যে ৫৬টি গাড়ির উদ্বোধন হবে, তারমধ্যে কয়েকটি তুলে দেওয়া হবে হেভি রেডিও ফ্লাইং স্কোয়াড ও রেডিও ফ্লাইং স্কোয়াডের হাতে৷ একস্থান থেকে অন্যত্র পৌঁছনোর সময় আরও কমাতেই, আগে এই দুটি বিভাগের হাতে গাড়িগুলি তুলে দেওয়া হবে বলে লালবাজার সূত্রে খবর৷ এছাড়া ৫টি গাড়ি দেওয়া হবে ট্রাফিক বিভাগকে৷ কয়েকজন ডিভিশনাল ডিসিকেও দেওয়া হবে এই অত্যাধুনিক গাড়ি৷ লালবাজার সূত্রে এও জানা গিয়েছে, এরপর ধীরে ধীরে প্রতিটি থানাকেও এই টিইউভি গাড়ি দেওয়া হবে৷ কলকাতা পুলিশের অন্তর্গত ৭১টি থানা ও মহিলা থানা ৮কে আধুনিকীকরণের স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷
[ আরও পড়ুন: গণপিটুনি রুখতে কড়া দাওয়াই রাজ্যের, বিধানসভায় আসছে বিল ]
জানা গিয়েছে, ন’সিটের একটি টিইউভি গাড়ির দাম আনুমানিক ৯.৪৭ লক্ষ টাকা। গাড়িতে রয়েছে ‘২.২ লিটার এমএইচএডব্লুকে ডি ১২০’ প্রযুক্তির ইঞ্জিন৷ যা গাড়িটির গ্রহণযোগ্যতা অনেকটা বাড়িয়েছে বলে মত এটির নির্মাতা সংস্থার। এছাড়াও গাড়িটির অন্দরসজ্জাতে রয়েছে একগুচ্ছ নতুনত্ব। পাঁচটি রংয়ে পাওয়া যাবে এই গাড়ি৷ ২০১৫-র সেপ্টেম্বর মাসে বাজারে এসেছিল টিইউভি ৩০০ মডেলটি। যার বিক্রি এখন ৮০ হাজার ছাড়িয়েছে। এবার আরও একটি অত্যাধুনিক মডেল নিয়ে এসেছে নির্মাতা সংস্থাটি৷
সর্বশেষ খবর
-
রোহিত নন, গিলের সঙ্গে ওপেনিংয়ে যশস্বী! কেন এমন বিকল্প ভাবনা গম্ভীরদের?
-
‘সিনেমা আর আধ্যাত্মিক জগৎ যখন…’, আমিরের সঙ্গে সাক্ষাৎ, সতীশাচার্য মহারাজের পোস্ট ঘিরে চর্চা
-
খিদে বড় বালাই! পেটের জ্বালায় বুকসমান জলে ডুবে ভূতনিতে ত্রাণ জোগাড়ে ‘খণ্ডযুদ্ধ’
-
শিক্ষাদপ্তরের অফিসে মোচ্ছব! ঘরে গ্যাস জ্বালিয়ে মাংস রান্না, বিতর্কে বালুরঘাটের কর্মীরা
-
ছুটিতে দেশে ফিরেই বিপত্তি! সংযুক্ত আরব আমিরশাহীতে ভিসা বাতিল ৫ হাজার বাংলাদেশির